Logo
Logo
×

বিশেষ সংবাদ

কুকুর পাগল হলে হত্যা করতে হবে : শাহ নিজাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ০৭:২৮ পিএম

কুকুর পাগল হলে হত্যা করতে হবে : শাহ নিজাম
Swapno

 

নারায়ণগঞ্জের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেন, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে দাতঙাঙ্গা জবাব দিতে হবে।

 

 

আপনাদের প্রস্তুত থাকতে হবে। গতকাল বিকালে বক্তাবলি রাজাপুলে বক্তাবলি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

 

 

বক্তাবলির ছাত্র সমাজ ও যুব সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, কুকুর কামড় দিলে কুকুরকে কামড় দিতে নেই সত্যি কথা। কিন্তু কুকুর পাগল হলে মাথায় আঘাত করে তাকে হত্যা করতে হবে।

 

 

বঙ্গবন্ধুর সুরে সুরে বলতে চাই বাশের লাঠি তৈরি করো, শত্রুপক্ষ খতম করো। জননেতা শামীম ওসমান যখন ডাক দিবে সেটা সকাল, দুপুর ও বিকাল হোক বাশের লাঠি নিয়ে নারায়ণগঞ্জকে স্তব্ধ করে দিতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন