Logo
Logo
×

বিশেষ সংবাদ

১৫ মামলার আসামী ডাকাত সেন্টু গ্রেপ্তার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০৭:৩১ পিএম

১৫ মামলার আসামী ডাকাত সেন্টু গ্রেপ্তার
Swapno

 

ডাকাত সেন্টু মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সংস্থাটির দাবি, সেন্টুর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা এবং সোনারগাঁ থানায় অস্ত্র আইন, মাদক মামলা এবং ডাকাতি মামলাসহ সর্বমোট ১৫টি মামলা রয়েছে।

 

 

র‌্যাব-১১ এর আদমজী নগর কার্যালয় থেকে প্রেরিত বার্তায় এ কথা জানান সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু। ডাকাত সেন্টু সোনারগাঁয়ের বাররাপুর সোনাখালীর রফিকুল ইসলাম মাওলা বক্সের ছেলে। বিজ্ঞপ্তিতে জানান, আসামী ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে “স্ট্রীট ডাকাত” নামে অধিক পরিচিত।

 

 

গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রিজ এলাকা হতে আসামী সেন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন