Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লা থানার ওসি’র মেয়ে রাইসার জিপিএ ফাইভ অর্জন

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ০৮:০৮ পিএম

ফতুল্লা থানার ওসি’র মেয়ে রাইসার জিপিএ ফাইভ অর্জন
Swapno

 

ফতুল্লা থানার ওসি দীপুর মেয়ে রাইসা জিপি এ- ফাইভ পেয়েছেন, সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশার সেবা করতে চায় রাইসা নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মাদ রিজাউল হক শেখ দিপুর কন্যা শেখ রাইসা হক দিতু এস. এস. পরীক্ষায় জিপি-এ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

 

 

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কমার্স বিভাগ ২০২২ সালের এস এস সি পরীক্ষায় রাইসা দিতু এ সফলতা পেয়েছেন। রাইসা হক দিতুর মা তুহিন আরা বেগম একজন গৃহিনী। কন্যা দিতু ওসি দীপুর প্রথম সন্তান।

 

 

নিজের সফলতার কথা জানিয়ে রাইসা হক দিতু জানান, আমি পড়াশোনা করে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চাই। আমার শিক্ষা জীবনের প্রেরণা আমার বাবা ও মা।

 

 

আমার বাবা পুলিশে চাকরী করে যেভাবে মানুষকে সেবা দিচ্ছেন। আমিও যেন দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। আমি ও আমার পরিবারের সকল সদস্যদের আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন