Logo
Logo
×

বিশেষ সংবাদ

আজমেরী ওসমানকে নবনির্বাচিত সভাপতি শেখ মো.ফারুকের ফুলের শুভেচ্ছা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:০৬ পিএম

আজমেরী ওসমানকে নবনির্বাচিত সভাপতি শেখ মো.ফারুকের ফুলের শুভেচ্ছা
Swapno

 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ জেলা মোটরসাইকেল সার্ভিস সেন্টার ও স্পেয়ার পার্টস দোকান মালিক সমিতির সভাপতি নির্বাচিত হয়ে রাতুল মটরসের কর্ণধার শেখ মো. ফারুক গতকাল নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত জনপ্রিয় সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানকে ফুলের শুভেচ্ছা জানান।

 

 

এসময় উপস্থিত ছিলেন আলী হায়দার শামীম, শেখ মো.ফারুকের ছেলে রাতুল। এসময় আজমেরী ওসমান নবনির্বাচিত সভাপতি শেখ মো. ফারুকের সফলতা কামনা করেন। প্রসঙ্গত, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার দরুণ আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ জেলা মোটরসাইকেল সার্ভিস সেন্টার ও স্পেয়ার পার্টস দোকান মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাতুল মটরসের কর্ণধার শেখ মো. ফারুক।

 

 

সমিতির সকলের অকুণ্ঠ সমর্থনে তিনি সভাপতি হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন। সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় শুক্রবার চাঁদপুরের একটি পিকনিক স্পটে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে ১৩০ জন গ্যারেজ মালিক নবনির্বাচিত সভাপতি শেখ মো. ফারুককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

 

 

এসময় কমিটির ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি শেখ মো. ফারুক জানান, ‘সমিতির সকল সদস্যের ভালোবাসায় আমি অভিভূত ও মুগ্ধ। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আগামী দুই বছর আমি তা পালন করতে আরো সচেষ্ট হবো।

 

 

এজন্য অতীতের মতো সকলের সহযোগিতা আমি চাই। আমার ব্যবসার পাশাপাশি সমিতিতে সময় দিয়ে সমিতির মানোন্নয়নে আরো মনোযোগী হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন