Logo
Logo
×

বিশেষ সংবাদ

মহাসড়কের পুলিশের বিশেষ তল্লাশি চেকপোস্ট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২২, ০৮:০২ পিএম

মহাসড়কের পুলিশের বিশেষ তল্লাশি চেকপোস্ট
Swapno

 

নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ১ টি বিশেষ তল্লাশি চেকপোস্ট বসিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার (৭ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত কারও আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করছে পুলিশ।

 

 

এছাড়া প্রাইভেটকার, সিনএনজি, রিকশাসহ দূরপাল্লার বাস গুলোকে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। দূর থেকে আসা যাত্রিদেরকে করা হচ্ছে নানা প্রশ্ন। তবে তল্লাশি করে সকাল থেকে এ পর্যন্ত কিছুই পায়নি পুলিশ।

 

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আমাদের কাছে গোপন তথ্যা আছে যে কোনো সময় যে কেউ মুলত মহাসড়কে নাশকতা সৃষ্টি করতে পারে। তাই এসকল গাড়ী ভাঙচুর বা গাড়িতে আগুন দেওয়ার মত নাশকতা যেনো কেউ না ঘটাতে পারে সেজন্য আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি।

 

 

তিনি আরো বলেন, আপাতত মহাসড়কে একটি চেক পোস্ট বসানো হয়েছে। প্রয়োজন হলে চেক পোস্ট বাড়িয়ে দেওয়া হবে। আমাদের এ তল্লাশি অভিযান চলতে থাকবে।

এসি.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন