Logo
Logo
×

বিশেষ সংবাদ

চাষাঢ়ায় শুরু হলো বই মেলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৬:১৫ পিএম

চাষাঢ়ায় শুরু হলো বই মেলা
Swapno

 

নারায়ণগঞ্জে শুরু হয়েছে বই মেলা। এতে বসেছে বিভিন্ন প্রকাশনার ৩৩টি স্টল। নারায়ণগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়ার টাউন হল (সাবেক জিয়া হল) প্রাঙ্গণে রোববার (১১ ডিসেম্বর) বিকালে মেলার উদ্বোধন ঘোষণা করেন সাংস্কৃতি বিষয়ক সচিব মো. আবুল মনসুর।

 

 

মেলাটি চলবে আগামী ১৮ ডিসেম্বার পর্যন্ত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এই মেলা শুরু হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন