Logo
Logo
×

বিশেষ সংবাদ

সম্মিলিত নাট্যকর্মীজোটের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৯:৪৯ পিএম

সম্মিলিত নাট্যকর্মীজোটের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক
Swapno

 

নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোট ২০২২-২৪ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবু চন্দর শীলকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোট এর সভাপতি মো.শাজাহান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দর শীল।

 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মানবধিকার কাউন্সিলর এর সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু। বিশেষ অতিথি বিকেএমএ এর পরিচালক মো.কবির হোসেন। নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোট এর প্রধান উপদেষ্টা মো. আশ্রাফ উদ্দিন এর সহযোগিতায় ও এম.আর হায়দার রানা ও শফিউল আলম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানের ২০২২-২৪ সালের নবনির্বাচিত সকল কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন