বন্দরে তিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৫:৫৬ পিএম
বন্দরে ৩ কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বৃদ্ধের নাম আলমগীর আলম(৫৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপালী আবাসিক এলাকার থেকে এ বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। রুপালী আবাসিক এলাকার ৪ নং গলির মাহবুবা চায়নার বাড়িতে এ ধর্ষণের এ ঘটনা ঘটে।
ভাড়াটিয়া ৩ কিশোরীর পরিবারের পৃথক তিনটি ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। মামলা বিবরণে জানা গেছে, বন্দর রূপালী আবাসিক এলাকার মৃত হাফিজ মোল্লার ছেলে ৫৫ বছর বয়সের আলমগীর আলম একই এলাকার ভাড়াটিয়া ১১-১২ বছর বয়সের ৩ কিশোরী বান্ধবীকে কৌশলে গত ৮ ডিসেম্বর দুপুরে নিজ ঘরে ধর্ষণ করে।
এর পর ১২ ও ১৩ ডিসেম্বর আরো দুই কিশোরীকে ধর্ষণ করেছে। এঘটনাটি ৩ কিশোরী তার পরিবারকে অবগত করেন। গতকাল বৃহস্পতিবার সকালে ৩ পরিবারের পক্ষে থানায় পৃথক পৃথক ভাবে ৩ টি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগ পেয়ে দুপুরেই নিজ বাড়ি থেকে ধর্ষক আলমগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, একজন ব্যক্তি তিন কিশোরীকে ধর্ষণের ঘটনায় তিনটি মামলা নেয়া হয়েছে। ধর্ষক আলমগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।তিন কিশোরীকেই ডাক্তারী পরীক্ষার শেষে আদালতে জবানবন্দী প্রদান করেছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এন.এইচ/জেসি


