Logo
Logo
×

বিশেষ সংবাদ

সেলিম ওসমান বার ভবনের তৃতীয় তলার ছাদ ঢালাই শুরু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:৪১ পিএম

সেলিম ওসমান বার ভবনের তৃতীয় তলার ছাদ ঢালাই শুরু
Swapno



নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি সেলিম ওসমান বার ভবনের তিনতলা ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে এর শুভ উদ্বোধন ও মিলাদের আয়োজন করা হয়।

 

 

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. মনিরুজ্জামান বুলবুল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শামসুল ইসলাম ভূইয়া, আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এড. রবিউল আলম রনি, সিনিয়র সহ-সভাপতি এড. আলাউদ্দিন আহমেদ।

 

 

জিপি মেরিনা বেগম, আইনজীবী সমিতির আপ্যায়ন সম্পাদক এড. মোহাম্মদ স্বপন ভূইয়া, সদস্য এড. মো. ইমন সহ সাধারণ আইনজীবী বৃন্দ। আইনজীবী সমিতির নেতারা বলেন, আমরা কৃতজ্ঞ আমাদের আইনমন্ত্রী, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের সংসদ সদস্যগণের প্রতি।

 

 

আমাদের কৃতজ্ঞতা নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল ও বিকেএমইএ’র সহ সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেলের প্রতি যারা ভবনের নকশা প্রণয়ণ থেকে শুরু করে আজ তিন তলা ছাদ ঢালাই পর্যন্ত নিরলসভাবে আমাদের পাশে থেকেছেন।

 

 

নারায়ণগঞ্জের আইনজীবী ভাই বোনরা যে ভালোবাসা দেখিয়েছেন, যেভাবে সর্বক্ষণ সহযোগিতা করেছেন তা আমাদের সাহস যুগিয়েছে এই বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে। তাই নারায়ণগঞ্জের আইনজীবীদের প্রতি আমরা চীর কৃতজ্ঞ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন