Logo
Logo
×

বিশেষ সংবাদ

কমতে শুরু করেছে চালের দাম

Icon

নুরুন নাহার নিরু

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:৪৩ পিএম

কমতে শুরু করেছে চালের দাম
Swapno



নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের পাইকারি ও খুজরা বাজারগুলোতে কমতে শুরু করেছে চালের দাম। তবে কিছু কিছু চালের দাম আগের মতোই রয়েছে। বাজারে নতুন চাল আসার কারনেই মূলত চালের দাম কমেছে বলে জানায় ব্যবসায়ীরা।

 

 

এ দিকে চালের দাম কমেছে বলে স্বস্তি ফিরেছে সাধারণ জনগনের। গতকাল বৃহস্পতিবার পাইকারি চালের বাজারগুলো ঘুরে দেখা যায়, গুটি স্বর্ণা বস্তা প্রতি বিক্রি হতো ২৩০০ টাকা দরে যা বর্তমানে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। আটাইশ চালের প্রতি বস্তা ২৮০০ টাকায় বিক্রি হতো যার বর্তমান দাম ২৬০০ টাকা করে।

 

 

নাজিশে^র চাল প্রতি বস্তা ৩৭০০ টাকা দরে বিক্রি হতো তবে বর্তমানে ৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট চালের প্রতি বস্তা ছিল ৩৪০০ টাকা দরে যার বর্তমান দাম ৩৩০০ টাকা। নতুন কাটারি নাজির বর্তমান বাজারে না আসলেও পুরাতন কাটারি নাজির ৩৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 


এ ব্যাপারে নিতাইগঞ্জের পাইকারি চাল ব্যবসায়ী জসিম মিয়ার সাথে কথা বললে তিনি যুগের চিন্তাকে জানান, বর্তমান সিজেন হলো চালের সিজেন যার কারনে বাজারে নতুন চাল আমদানি বেশি হচ্ছে এতে চালের দাম কিছুটা কমতির দিকে রয়েছে।

 

 

নিতাইগঞ্জের পাইকারি চালের মেনেজার যুগের চিন্তাকে বলেন, গাড়ি ভাড়া ও বেশি আমদানি হওয়ায় সব মিলিয়ে বর্তমানে চালের দাম কমই রয়েছে। তবে কিছু কিছু চাল বাজারে এখনো আসেনি সেগুলো আসলে চালের দাম আরো কমে যাওয়ার সম্ভবনা রয়েছে।

 


চাল কিনতে আসা সালমা বেগমের সাথে কথা বললে তিনি বলেন, আগের বস্তা কিনে নিয়ে গেছি ২৯০০ টাকা করে আজকে এসে দেখি বস্তা ২৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে ভালোই হলো চালের দাম কমেছে না হলে আমাদের মতো দিন এনে দিন খাওয়া সাধারন মানুষরা কোথায় যাবে।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন