Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রবাস ফেরৎ যুবকের সর্বস্ব লুট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২২, ০৮:০৩ পিএম

প্রবাস ফেরৎ যুবকের সর্বস্ব লুট
Swapno

 

আড়াইহাজারে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেট কারে করে বাড়ীতে যাওয়ার সময় গাড়ী আটকে সর্বস্ব লুটে নিয়েছে এক দল ডাকাত। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খাগকান্দা ইউনিয়নের কদমতলি এলাকায় ঘটনাটি ঘটে। ডাকাতির শিকার প্রবাস ফেরৎ যুবকের নাম মাসুম। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানাগর গ্রামের ইমান আলীর ছেলে।

 

মাসুমের মামা মাহাবুবব জানান, আমার ভাগিনা মাসুম এয়ারপোর্ট থেকে গাড়ী নিয়ে বাড়ীতে যাচ্ছিলেন। পথে এসে তিনি আমার বাড়ীতে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেন। ওই সময় তিনি গাড়ীতে করে আমার বাড়ীতে আসার পথে কদমতলি এলাকায় আসা মাত্র কয়েকজন সশস্ত্র ডাকাত তার গাড়ী আটকায় এবং তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা সাড়ে ৩ হাজার মালয় রিংগিত, একটি আই ফোনসহ সর্বস্ব লুটে নেয়। তিনি এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিবেন বলে জানান।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন