Logo
Logo
×

বিশেষ সংবাদ

বাংলা একাডেমির ফেলোশিপ গ্রহণ করলেন মেয়র আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২, ০৮:১৫ পিএম

বাংলা একাডেমির ফেলোশিপ গ্রহণ করলেন মেয়র আইভী
Swapno

 

# সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে সম্মানসূচক এই ফেলোশিপ প্রদান করা হয়

 

স্বচ্ছ ভাবমুর্তি আর উন্নয়ন কর্মকাণ্ডে নারায়ণগঞ্জকে দেশ ছাপিয়ে বিশ্বের দরবারে ইতিবাচকভাবে উপস্থাপন বেশ আগেই করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এবার আবারো নারায়ণগঞ্জের ভাবমুর্তি আবারো উজ্জ্বল করলেন নারায়ণগঞ্জের এই জননন্দিত রাজনীতিক। সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্যে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৫তম সভায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই ফেলোশিপ তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষা, বিজ্ঞান, চিকিৎসা, আলোকচিত্রশিল্প, ভাস্কর্য বা চিত্রকলা, সংস্কৃতিতে আরও ছয়জনকে ফেলোশিপ প্রদান করা হয়। তারা হলেন- অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. মোহাম্মদ আলী রেজা খান, অধ্যাপক ড. মো. জাকির হোসেন, নাসির আলী মামুন, হামিদুজ্জামান খান, জয়ন্ত চট্টোপাধ্যায়।

 

ফেলোশিপপ্রাপ্তদের হাতে সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলের শুভেচ্ছা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। নারায়ণগঞ্জ থেকে এই প্রথম কেউ বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ পেলেন। এর আগে এই ফেলোশিপ পেয়েছেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ দেশ-বিদেশের গুণীজন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন