Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে দুদকের অভিযান শুরু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১০:২০ পিএম

নারায়ণগঞ্জে দুদকের অভিযান শুরু
Swapno

 

# পিটিআই’এ প্রশিক্ষণার্থীদের প্রাপ্য সম্মানীর টাকা আত্মসাতের বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা

 

নারায়ণগঞ্জে ব্যাপক কর্মপরিসর নিয়ে মাঠে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ওমর ফারুকের নেতৃত্বে ডিএডি তারেক এবং সহকারী পরিদর্শক সাদেকের সমন্বয়ে গঠিত টিম পিটিআই নারায়ণগঞ্জ কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

 

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে পিটিআই'র কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশিক্ষণার্থীদের প্রাপ্য সম্মানীর টাকার একটা অংশ কেটে রেখে আত্মসাতের বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্য গ্রহণ করা হয়। প্রাথমিক পর্যায়ে রেকর্ডপত্র পর্যালোচনায় সরাসরি আত্মসাতের প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু অনিয়ম পরিলক্ষিত হয়।

 

এ ব্যাপারে পিটিআই, নারায়ণগঞ্জ কর্তৃপক্ষকে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সরবরাহের জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহপূর্বক তা যাচাই-বাছাই করে টিম বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন