ফুলবাড়িয়া থেকে অপহৃত যুবক না.গঞ্জে উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৯:৩২ পিএম
ফুলবাড়িয়া পৌর শহর থেকে ইব্রাহীম খলিল নামের এক মাদ্রাসাছাত্রকে চাষাঢ়া থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে ইব্রাহীম খলিলকে উদ্ধার করেন ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুল ইসলাম। ইব্রাহীম খলিল (২৪) স্থানীয় কেআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ফাজিল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এর আগে সোমবার রাতে ফুলবাড়িয়া থানায় মামলা করেন অপহরণের শিকার শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম। পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ফুলবাড়িয়া ইউনিয়নের চৌদার গ্রামের বাসিন্দা ইব্রাহীম খলিলকে পৌর শহরের হাসপাতাল রোড থেকে ডিবি পরিচয়ে কালো মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। রাতে শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলামের মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় মামলা হলে উদ্ধারের দায়িত্ব পড়ে থানার সিনিয়র অফিসার এসআই মো. শাহিনের ওপর। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অপহরণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এস.এ/জেসি


