Logo
Logo
×

বিশেষ সংবাদ

শেখ রাসেল পার্ক পরিদর্শনে রাজশাহী মেয়র

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২২, ০৯:০০ পিএম

শেখ রাসেল পার্ক পরিদর্শনে রাজশাহী মেয়র
Swapno


 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মিত শেখ রাসেল পার্ক আকস্মিকভাবে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় দিক দেওভোগস্থ শেখ রাসেল পার্কে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র গাড়ী চড়ে প্রবেশ করেন তিনি।

 

 

তার সাথে ছিলেন, বডিগার্ড সহ ৪জন। সূত্রে জানা যায়, বিকালে শেখ রাসেল পার্কে ভিতরে প্রবেশ করেন মেয়র লিটন। এ সময় তিনি পার্কের প্রতিটি স্থানে যান এবং তার মোবাইল দিয়ে ছবি ও ভিডিও করেন। আকস্মিক পরিদর্শনে আসার সংবাদ নাসিক মেয়র ডা. আইভীকে জানান পার্কে দায়িত্ব থাকা কর্মকর্তারা।

 

 

এতে মেয়র লিটনকে মুঠোফোনে নাসিক কার্যালয়ের চা চক্রের আমন্ত্রণ করেন মেয়র আইভী। এরপর পার্ক ঘুরে এনসিসি কার্যালয় যান মেয়র লিটন। ওখানে দুই মেয়র চা চক্রে আলাপচারিতায় পর শেখ রাসেল পার্কে ইতিহাস তুলে ধরেন। এ সময় মেয়র লিটনকে শেখ রাসেল পাকের্র একটি ছবি ফ্রেমে বাধা তুলে দেন মেয়র আইভী।

 

 

চা চক্রের পর পুনরায় শেখ রাসেল পার্কে পরিদর্শনে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নাসিক সিইও শহিদুল ইসলাম, মেয়র পিএ আবুল হোসেন প্রমুখ। সন্ধ্যা কিছু আগে দুই মেয়র আসেন শেখ রাসেল পার্কে। পার্কে মঞ্চ, ইকো আইটেমের সুইমিংপুল, খেলা মাঠ সহ পুরো পার্ক ঘুরে দেখেন।   এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন