আজকের বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ: আনোয়ার হোসেন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ১২:০৭ এএম
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নাসিক ৬নং ওয়ার্ডে আলোচনা সভা ও মজিবুর রহমান মন্ডল রচিত ও পরিচালিত “স্বাধীনতার লাল সূর্য” নাটকের আয়োজন করা হয়েছে। গতকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় নাসিক ৬নং ওয়ার্ড এস.ও এলাকায় নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়।
সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম মন্ডল এর ব্যক্তিগত ব্যবস্থাপনায় অনুষ্ঠানের ২য় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক মনি’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মহানগর কৃষক লীগের আহবায়ক শাহজামাল খোকন, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হোসেন আহমেদ সরকার, নারায়ণগঞ্জ জেলা সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মো.শাহজাহান সহ প্রমুখ।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, জাতির জনক কন্যা শেখ হাসিনা যেটা বলে সেটা করে, ১৯৯৬ থেকে ২০০১ নির্বাচনে পালাবদনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসে শেখ হাসিনা যে অসমাপ্ত কাজগুলো ছিলো তা সেই সময় ব্যর্থ করে দিয়েছিলো।
২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের দরজা আবার খোলে দিলেন। জাতির জনক কন্যা শেখ হাসিনা আজকে প্রমাণ করতে পেরেছেন বাংলাদেশ উন্নয়নের জাতি হিসেবে আজকে প্রতিষ্ঠিত লাভ করেছে। এক সময় বিএনপির খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশ ক্ষমতায় এসছি হালুয়া রুটি খাও, হালুয়া রুটি খেয়ে আসকে চলে যাও, যত দিন ক্ষমতায় থাকব লুটেপুটে খাবো।
আরও হাওয়া ভবন তৈরী করে আজকে তার অঘাত অর্থ পাচার করে বিদেশে পারি জমাচ্ছে খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া। তারেক জিয়া আজকে অর্থ পাচারের মামলায় আজকে দন্ডিত। তিনি আরও বলেন, আজকে শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নয়নের মডেল হিসেবে লাভ করেছেন।
আজকে বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতু প্রতিষ্ঠিত, এক সময় যারা বলতেন পদ্মা সেতু বাংলাদেশে হবে না হবে না, আজকে সেই পদ্মা সেতু চলমান। আজকে বাংলাদেশে মেট্টো রেল চলছে। আজকের বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ, আজকে দেশ যেই ভাবে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে, তাই আসুন আবার আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে এই উন্নয়নের অবযাত্রাকে এগিয়ে নেওয়ার চেষ্ঠা করি। এন.এইচ/জেসি


