Logo
Logo
×

বিশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা বারেকের জীবনাবসান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ১২:১৬ এএম

বীর মুক্তিযোদ্ধা বারেকের জীবনাবসান
Swapno

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 'সিপিবি'র জালকুড়ি শাখার সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুল বারেক সরদারের জীবনাবসান। ইন্না লিল্লাহি...রাজিউন। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

 

 

তিনি এক ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। কমরেড বারেকের মৃত্যুতে সিপিবি'র নেতাকর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সহিত সমবেদনা প্রকাশ করেন। জালকুড়ি ঈদগাহ মাঠে জোহরের নামাজের পর বেলা দেড়টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। সেইসাথে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে নিহতের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

 

পরবর্তীতে জালকুড়ি কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে সমাধিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার জুলহাস মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আইয়াত আলী, সিপিবি জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আঃ হাই শরীফ।

 

 

জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক, দুলাল সাহা, গার্মেন্টস শ্রমিক নেতা এম এ শাহীন, ইকবাল হোসেনসহ অসংখ্য মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শ্রদ্ধা নিবেদনকালে সিপিবি'র নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড বারেক সরদার খুবই সহজসরল একজন শ্রমজীবি সাধারণ মানুষ ছিলেন।

 

 

শ্রমিক শ্রেণীর মুক্তির স্বপ্ন দেখতেন। তিনি কমরেড সুনীল রায়ের একজন সহযোগী ছিলেন। সুনীল রায়ের আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীতে যোগদান করেছিলেন। মুক্তিযুদ্ধ শেষে দেশ স্বাধীনতা লাভ করার পর কমরেড সুনীল রায়ের হাত ধরে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন।

 

 

মৃত্যু পর্যন্ত প্রায় ৫৫ বছরের বেশি সময় ধরে কমিউনিস্ট পার্টি করে গেছেন। শ্রমিক শ্রেণীর মুক্তি ও সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে স্বপ্ন তিনি দেখতেন সেই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন