Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লায় গাঁজা ও হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২২, ১২:২১ এএম

ফতুল্লায় গাঁজা ও হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno


ফতুল্লায় গাঁজা ও হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।বুধবার বিকেলে তাদের কে ফতুল্লা মডেল থানা সীমান্তের নরসিংপুর তারা স্পিনিং মিলসের সমানে থেকে গ্রেফতার করে পুলিশ। এসময় গ্রেফতারকৃতের নিকট থেকে ১২৫ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

 

 

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মুসলিমনগরের মৃত মতিউর রহমানের পুত্র ওমর ফারুক(২২), পশ্চিম ভোলাইলের আব্দুল বারেকের পুত্র আব্দুল করিম(১৯),একই এলাকার মালেক সর্দারের পুত্র শফিকুল(৩২),উত্তর নরসিংপুরের আমির হোসেনের পুত্র আল- আমিন(৩৩) ও মৃত আইয়ুব আলীর পুত্র শারজাহান(২৭)।

 

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫ টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার নরসিংপুর তারা স্পিনিং মিলস সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে ওমর ফারুক,করিম,শফিকুল,আল-আমিন ও শারজহান কে গ্রেফতার করে।

 

 

এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১২৫ পুরিয়া(১২গ্রাম) হেরোইন ও ৫০০ গ্রাম (আধা কেজি) গাঁজা উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।   এন.এইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন