Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জের সাদিকের হাত ধরে ‘ই-কাবিননামা’র যাত্রা শুরু

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৯:০৮ পিএম

নারায়ণগঞ্জের সাদিকের হাত ধরে ‘ই-কাবিননামা’র যাত্রা শুরু
Swapno



নতুন বছরে নতুন খবর শুনতে কার না ভালো লাগে। এই মূহুর্তের সবথেকে গুরুত্বপূর্ণ নাগরিক সেবা স্মার্ট কাবিননামা সমাধান নিয়ে রোববার (১ জানুয়ারি) থেকে ই-কাবিননামা’র প্রাথমিক কার্যক্রম শুরু করলো। জানা যায় এর উদ্যোক্তা প্রতিষ্ঠান লিডসাস লিমিটেড।

 

 

যার মালিক নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত নুরুজ্জামান সরকারের ছেলে সাদিক আল সরকার। সাদিক আল সরকার দীর্ঘ দিন যাবৎ ই কাবিননা নিয়ে কাজ করছে। সকল জল্পনা-কল্পনা শেষে তার এই ই-কাবিননার কাজ নতুন বছরে শুরু হতে যাচ্ছে।

 


ই-কাবিননামার ফলে এখন থেকে বিশ্বের যে কোন প্রান্ত থেকে বর-কনের বিয়ের সকল সঠিক তথ্য-উপাত্ত এর মাধ্যমে যাচাই-বাছাই করা ও নিশ্চিত হওয়া যাবে। ই-কাবিননামা পুরোপুরি চালু হলে এবং এর শতভাগ ব্যাবহার নিশ্চিত করা গেলে ভুয়া কাবিননামা এবং স্ত্রীকে না জানিয়ে একের অধিক বিবাহ করাসহ তথ্য গোপন করা রোধ হবে। ফলে বিবাহিত নারী-পুরুষ এর নাগরিক সেবা নিশ্চিত এর পাশাপাশি নানারকম বিড়ম্বনা দূর হবে নিমিষেই।

 


ই-কাবিননামা'র প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার বলেন, “দেশে প্রায় সবকিছুই অটোমেশন করা হচ্ছে কিন্তু এই বিষয়টাও জরুরী প্রয়োজন ছিলো। যার প্রথম পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয় ২০১৮ সালের দিকে। এরপর ধীরে ধীরে এগিয়ে নিয়ে আজ শেষ করে এর প্রাথমিক কার্যক্রম শুরু করলাম।

 

 

আমি বিশ্বাস করি বর-কনের বিভিন্ন বিড়ম্বনা থেকে মুক্তি দেবে আমাদের এই সেবা, পাশাপাশি কাজী সাহেবদেরও বিভিন্ন ঝামেলা থেকে মুক্তি মিলবে।” এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন