Logo
Logo
×

বিশেষ সংবাদ

বর্ণিল আয়োজনে দৈনিক ইয়াদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৭:৪৪ পিএম

বর্ণিল আয়োজনে দৈনিক ইয়াদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Swapno


নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হলো নারায়ণগঞ্জের জনপ্রিয় দৈনিক ইয়াদ পত্রিকার ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় সিনেমুন রেস্টুরেন্টে সোমবার (২ জানুয়ারি) সাড়ে ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয়।  চলে দুপুর ২টা পর্যন্ত। সকাল থেকে শুরু হয় আলোচনা সভা; ফাঁকে ফাঁকে চলে কবিতা আবৃত্তি, গান।  

 

 

দুপুরে প্রীতিভোজ শেষে অনুষ্ঠানে অংশ নেওয়া সকল সাংবাদিকদের নিয়ে র‌্যাফেল ড্র করা হয়। দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবদী দীঘলদির শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী মন্দিরের প্রতিষ্ঠাতা ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দীপক সাহা।

 

 

২০০৮ সালের ৩১ ডিসেম্বর দৈনিক ইয়াদের প্রকাশনার দায়িত্ব ভার গ্রহণ করেন তোফাজ্জল হোসেন। পত্রিকাটির ১৪ বছরে অনেক বাঁধা-বিপত্তি, মামলা, হয়রানিসহ হুমকি ধামকির শিকার হন। অনুষ্ঠানে প্রধান অতিথি দীপক সাহা পত্রিকার উত্তোরত্তর সাফল্য কামান করেন।

 

 

দৈনিক ইয়াদের সম্পাদক তোফাজ্জল হোসেন প্রকাশনার ১৪ বছরের স্মৃতি চারণ করে বলেন, আমার উপর হামলা হয়েছে, মামলা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও তথ্য প্রদানকারীর নাম প্রকাশ করিনি। আপনারা আমাদেরকে তথ্য, লেখা ও সংবাদ দিয়ে সহযোগীতা করুন।

 

 

আমরা তথ্য যাচাই করে সঠিক হলে প্রচার করবো। সেটা যার বিরুদ্ধেই হোক না কেন। তথ্য দাতার নামও প্রকাশ করবো না। পত্রিকার বার্তা সম্পাদক নাসরিন আক্তারের সঞ্চালনায় নারায়ণগঞ্জের বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিকগণ এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন