Logo
Logo
×

বিশেষ সংবাদ

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত রংধনু’র চেয়ারম্যান রফিকুল ইসলাম

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:০০ পিএম

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত রংধনু’র চেয়ারম্যান রফিকুল ইসলাম
Swapno


জন্মদিনে ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান রংধুন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। জন্মদিনকে ঘিরে সোমবার দিনব্যাপী গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা, লিলিসহ নানা ফুলের শুভেচ্ছায় কেটেছে তার।

 

 

সকাল থেকেই বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত রংধনু গ্রুপের প্রধান কার্যালয় রংধনু বিজনেস পয়েন্টে শুভেচ্ছা জানাতে আসেন দেশের প্রথিতযশা ব্যবসায়ী, শিল্পপতি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, অভিনেতা, শিক্ষক-চিকিৎসক, ব্যাংক-বীমার ঊর্ধ্বতম কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব, ভক্ত-শুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সবার সরব উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় জন্মদিনের অনুষ্ঠানটি।

 



সকালে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হয় রংধনু গ্রুপের চেয়ারম্যানের জন্মদিনের আনুষ্ঠানিকতা। এরপর থেকে একে একে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে ফাঁকে সবার সঙ্গে ছবি তোলেন এবং কুশল বিনিময় করেন তিনি।

 

 

পরে দুই ছেলে রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু ও ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান এবং গ্রুপের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের কর্মকর্তাসহ উপস্থিত ব্যক্তিদের নিয়ে কেক কাটেন চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

 



প্রিয় চেয়ারম্যানের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন গ্রুপের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী। তারা পুরো অফিস ভবনটিকে ফুল দিয়ে সাজান। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আমাদের চেয়ারম্যান খুবই আন্তরিক। তিনি সমসময় আমাদের সন্তানের মতো আগলে রাখেন। কোনো কিছু চাওয়ার আগেই তা পূরণ করে দেন। এ সময় তারা রংধনু গ্রুপের চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 



রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মো. রফিকুল ইসলামের জন্মদিনে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যের পক্ষ থেকেও শুভেচ্ছার নিদর্শন হিসেবে ফুলের তোড়া ও কেক পাঠানো হয়।

 

 

জন্মদিনে রংধনু গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান প্রতিদিনের বাংলাদেশের পক্ষ থেকে সম্পাদক মুস্তাফিজ শফির নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পত্রিকাটির শীর্ষ কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন আরজি মিডিয়ার নির্বাহী পরিচালক মোরছালীন বাবলা, প্রতিদিনের বাংলাদেশের উপ-সম্পাদক মশিউর রহমান টিপু, ক্রীড়া সম্পাদক এম এম কায়সার, অতিরিক্ত বার্তা সম্পাদক রফিকুল রঞ্জু, চিফ রিপোর্টার আজিজুল পারভেজ, ফিচার সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ, বাণিজ্য সম্পাদক মজুমদার বাবু, তথ্যপ্রযুক্তি সম্পাদক রাশেদ মেহেদী, বিশেষ প্রতিনিধি রাজবংশী রায়, হেড অব ডিজিটাল মিডিয়া রিয়াজুল আলম রাব্বী প্রমুখ।  

 

 

প্রতিদিনের বাংলাদেশ ছাড়াও রংধনু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রংধনু গ্রুপ ল্যান্ড ডিপার্টমেন্ট, রংধনু বিল্ডার্স, গ্রিন টিভি, মেহেদী মার্ট, অ্যারাবিকা কফি, বাজার সারাবেলা, আরজি লাইফস্টাইল, ফিট অ্যান্ড ফিটনেস জিমসহ অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

 

 

দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা, বাংলার চোখ পত্রিকা, যুগের চিন্তা পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও ফুলেল শুভেচ্ছা জানান রংধুন গ্রুপের চেয়ারম্যানকে।  শুভেচ্ছা জানাতে আসেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, নাওড়া, চনপাড়া, কায়েতপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন দলের নেতারা। দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের নেতৃত্বে ফুল নিয়ে আসেন ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ।
 

 

রংধনু গ্রুপের চেয়ারম্যানের জন্মদিনে কেক কাটল পথশিশুরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো শিল্পোদ্যোক্তা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের জন্মদিন।  সোমবার (২ জানুয়ারি) বিকালে উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক-সংলগ্ন গোলাকান্দাইল এলাকার বেদেপল্লীর পথশিশুরা কেক কেটে জন্মদিন পালন করে। পথশিশুরা বেলুন উড়িয়ে হই-হুল্লোড় করে এ সময় কেক কাটে।

 

 

এ সময় রফিকুল ইসলামের পক্ষে প্রতিদিনের বাংলাদেশ ও গ্রিন টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি সাইফুল ইসলামের উদ্যোগে পথশিশুদের নিয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পথশিশু আবির, মুছলেকা, রতন, ইয়ামিন, জুলেখা বলে, ‘আল্লায় রফিক স্যারেরে আরও বড় করব। আমরা অনেক দিন পর আনন্দ করলাম।’  

 

 

আরেক পথশিশু তাসলিমা আক্তার বলে, ‘জন্মদিন কী আমরা জানি না। কেক খাই নাই কোনো সময়। রফিক স্যারের জন্মদিনের লেইগ্যা (জন্য) কেক খাইবার (খেতে) পারছি। আল্লাহতালা তাকে অনেক দিন বাঁচায়ে রাখুক।’ কেক কাটা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালবেলা ও গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ, সকালের সময়ের আনিসুর রহমান আনিস, অধিকারের সাইদুর রহমান সিনহা, বিপ্লবসহ আরও অনেকে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন