Logo
Logo
×

বিশেষ সংবাদ

অপকর্মে দাবড়ে বেড়ানো মীরু অধরা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:১০ পিএম

অপকর্মে দাবড়ে বেড়ানো মীরু অধরা
Swapno


ফতুল্লায় মধ্যে  বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত মাদকের গডফাদার কুখ্যাত সন্ত্রাসী বেশ কয়েকটি হত্যা মামলার আসামী মীর হোসেন মীরু। এক সময়ে এই কুখ্যাত মীরু নারায়ণগঞ্জের মধ্যে একজন ফুটবল খেলোয়ার হিসেবে পরিচিত থাকলেও হঠাৎ করেই তিনি জরিয়ে পড়েন নানান অপকর্মে।

 

 

তবে সেই সময় ছিচকে নেতা হিসেবে পরিচিত হলেও তেমন আলোচনায় ছিলেন না এই মীরু। জানা যায়, কুতুবপুরে এক সময়ের অপরাধ জগতের রাজা যাকে বলা হতো আশিকুর রহমান তোফাজ্জল তার ছত্রছায়ায় নিজেকে কিছুটা পরিচিতি লাভ করেছিলো।তবে সেই সময় তিনি চিন্তা করেন তাকে আরও দুর্ধর্ষ হতে হবে।চালিয়ে যায় তার সকল রকমের অপকর্মের প্রচেষ্টা।

 

 

তবে হঠাৎ করেই থেমে যায় তার এই সকল অপকর্ম কারণ তার বিপক্ষে থাকা কিছু সন্ত্রাসী তাকে হত্যার উদ্যেশ্যে  গুলি করে তবে সেই যাত্রায় বেচে যান তিনি । তবে তিনি হয়ে যান চিরতরের জন্য  পঙ্গু। আর এই পঙ্গু হওয়ার কারনে অনেকেই হয়তো ভেবেছিলো মীরু আর কোন সন্ত্রসী কার্যক্রম চালাতে পারবে না।

 

 

তবে কুতুবপুরের সাধারন মানুষের সেই ধারনাকে একেবারেই পাল্টে দিয়ে তিনি হয়ে হয়ে যান আগের থেকে আরও দুর্ধর্ষ। মীরুর দুর্ধর্ষ বনে যাওয়াটা আরও সহজ হয়ে যায় যখন আইনশৃঙ্খলা বাহিনী হাতে তারই গুরু তোফাজ্জল ক্রসফায়াতে নিহত হন। তখন থেকেই মীরুর আর পিছনে তাকানোর সময় হয়নি।

 

 

পঙ্গুত্বের হাতিয়ার করে নারায়ণগঞ্জ ও ঢাকার বড় বড় আওয়ামী লীগ নেতাদের সাথে শুরু হয় প্রথমে ফটোসেশন । তার পর আস্তে আস্তে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানের সাথে গড়ে তোলে সখ্যতা তার পর থেকেই মীরু উত্থান শুরু হয়ে যায়। নিজেকে শামীম ওসমানের ঘনিষ্টজন নিজেকে দাবি করে এলাকায় শুরু হয়ে যায় তার নানান অপকর্ম।

 

 

আস্তে আস্তে গড়ে তুলে তার বিশাল  বাহিনী যা এ যাবৎকালে কুতুবপুরের কোন ধরনের সন্ত্রাসী এমন বাহিনী গড়ে তুলতে পারেনি। আর তার এই বাহিনির এক  এক জনকে এক এক অপকর্মের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কেউ কেউ চাদাঁবাজি, কেউ আবার ফিটিং আবার কেউ মাদক ,ভুমিদস্যুতার সবার সেক্টর আলাদা করে দেওয়া হয়েছে।

 

 

আর এলাকাজুড়ে শুরে হয়ে যায় মীরুর একক রাজত্ব।আর তার এই অপকর্মের রাজত্বে যেই বাধা দিতে এসেছে তাকেই সরিয়ে দিয়ে চলতো অত্যাচার । আর যদি সেই অত্যাচারেও কাজ না হতো তাহলে পরিকল্পনা হতো একেবারে শেষ করে দেওয়ার।আর এভাবেই এই মাদক সম্রাট মীরু একের পর এক হত্যা ,চাদাঁবাজি সহ এখন তার সর্বমোট ১৯ টিরও বেশি মামলা রয়েছে।

 

 

আর এই সকল মামলাগুলো এখনো চলমান রয়েছে।শুধু তাই নয় সে ভয়ঙ্কর ছিলো যে কোন আইন প্রশাসনকেউ তিনি পরোয়া করতেন না। জানা যায় এই সন্ত্রাসী মীরু পাগলা বস স্টান্ডে প্রকাশ্যে এক পুলিশ কর্মকর্তকে শাসাতে থাকে যার ভিডিও  মূহুর্তের মধ্যে ভাইরাল হলে তার কিছুদিনের মধ্যেই গ্রেফতার হয় মীরু।তবে বের হয়েই শুরু হয়।

 

 

তার আগের অপকর্ম যা এখনো চলমান রয়েছে। তাই এই এলাকার সাধারন মানুষ মীরুর গ্রেফতারের দাবি জানিয়েছে। তবে সন্ত্রাসী মীরুর এতো অপকর্মের পরেও গ্রেফতার না হওয়ায় সাধারন মানুষের আতঙ্ক বিরাজ করছে । এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন