দীপক সাহার সুস্থতা কামনায় মন্দিরে মন্দিরে বিশেষ প্রার্থণা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৫:১৬ পিএম
# নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থণা
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী দীপক কুমার সাহার সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার ( ৩ জানুয়ারি ) সন্ধ্যা ৬টায় চাষাঢ়াস্থ শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে এ বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
এসময় অসুস্থ দীপক কুমার সাহার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত চন্দন চক্রবর্তী। এছাড়াও নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন, দেওভোগ লক্ষী নারায়ণ মন্দির, বন্দরের সাবদি দিঘলদি রক্ষা কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দির সহ নারায়ণগঞ্জ জেলার আওতাধীন বিভিন্ন থানা ও উপজেলার মন্দির প্রাঙ্গণে দীপক কুমার সাহার সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ।
প্রার্থনা সভায় এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সিদ্ধিরগঞ্জ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক রিপন রুদ্র।
পূজা পরিষদ নেতা সুশীল দাস, হিমাদ্র্রি সাহা হিমু, শংকর দাস, অরুন দেবনাথ, রাজ প্রাসাদ চক্রবর্তী, কৃষ্ণ আচার্য, তপন গোপ সাধু, অভিরাজ সেন সজল, সুজন বিশ্বাস, রিপন দাস সহ নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ২জানুয়ারি দিবাগত রাতে ব্রেইনষ্ট্রোকে আক্রান্ত হন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী দীপক কুমার সাহা।
বর্তমানে তিনি ঢাকা নিউরো স্পেশালিষ্ট হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ থেকে ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ বাসীর কাছে দোয়া চেয়েছেন। এন.এইচ/জেসি


