রাষ্ট্রপতি পদক পেলেন র্যাবের তানভীর মাহমুদ পাশা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৫:৪৩ পিএম
২০২২ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। এছাড়াও এবছর আরও ১১৪ জনকে বিপিএম ও পিপিএম দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ দেন। ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা র্যাবে যোগদানের আগে বাংলাদেশ সেনাবাহিনী, ৬ বীর-এর অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ছাড়াও কুয়েতে জাতিসংঘ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এন.এইচ/জেসি


