Logo
Logo
×

বিশেষ সংবাদ

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান ফুটবল একাডেমির শুভ উদ্বোধন

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৪:৪৬ পিএম

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান ফুটবল একাডেমির শুভ উদ্বোধন
Swapno



বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান ফুটবল একাডেমি শুভ উদ্বোধন করা হয়। গতকাল বুধবার ৪ জানুয়ারি বিকেল ৩টায় ওসমানী পৌর ষ্টেডিয়ামে ফুটবলার মনির এর পরিচালনায় এ খেলা অনুষ্ঠিত হয়।

 

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নারায়নগঞ্জের গণ মানুষের নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিনী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে পারভীর ওসমান বলেন, খেলাধুলা করলে মন ও শরীর ভালো থাকে।

 

 

খেলাধুলা করলে ছেলেরা বেপথে যাবে না, ছেলেরা যদি খেলার প্রতি মনোযোগ দেয় এবং অন্যান্য সাংস্কৃতি জগতে চলে যায় তাহলে আমি মনে করি ছেলেরা আর খারাপ জায়গায় যাবেনা। তিনি আরও বলেন, যুব সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে মাদক ও কিশোরগ্যাং তৈরী হচ্ছে খেলাধুলা করলে এগুলো থেকে তারা রেহায় পাবে।

 

 

প্রতিটি এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন আমি তাদের কাছে আবেদন করব আপনারা প্রতিটি এলাকায় আপনাদের বাচ্চাদের খেয়াল করবেন, আপনার বাচ্চাটা বেপথে যাচ্ছে কিনা, আমরা তাদের পাশে থেকে তাদের সুপথে আনার চেষ্টা করব এবং তাদের পাশে দাঁড়াব এটা আমি সবার কাছে প্রত্যাশা করছি।  এন,এইচ.জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন