প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের র্যালি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩, ০৪:৪৮ পিএম
র্যালি, আলোচনা সভা ও কেক কাটাসহ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় জেলা ও মহানগর ছাত্রলীগের অয়োজনে চাষাড়া শহীদ মিনারের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল ও মহানগর ছাত্রলীগ বিলুপ্ত কমিটির সভাপতি হাবিবুর রহমান রিয়াদ। র্যালি শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার নেতাকর্মীরা। পরে কেক কেটে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এন.এইচ/জেসি


