Logo
Logo
×

বিশেষ সংবাদ

সফিউদ্দিন আহমেদ’র মৃত্যুতে আরজু রহমান ভূঁইয়ার শোক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৬:০৬ পিএম

সফিউদ্দিন আহমেদ’র মৃত্যুতে আরজু রহমান ভূঁইয়ার শোক
Swapno



বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, দক্ষ রাজনীতিক, সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন আহমেদ’র মৃত্যুতে বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া গভীর শোক প্রকাশ করেন।

 

 

বর্তমান লন্ডনে অবস্থানরত আরজু ভূইয়া তার শোক বার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম সফিউদ্দিন আহমেদ, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ধারণ করে আওয়ামী রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।

 

 

বাঙ্গালী জাতির অধিকার আদায়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে যুদ্ধে অবতীর্ণ হয়ে দেশ মাতৃকার স্বাধীনতা অর্জনে অকুতভয় সৈনিকের স্বাক্ষর রেখেছেন। মরহুম জনাব সফিউদ্দিন আহমেদের মৃত্যুতে আমরা একজন দক্ষ, সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি।

 

 

পাশাপাশি দেশ ও জাতি হারিয়েছে একজন বীর মুক্তিযোদ্ধাকে যা পূরণ হবার নয়। শোক বার্তায় ভূইয়া মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন