ত্বকী হত্যার ১১৮ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৮:০০ পিএম
গতকাল তানভীর মুহাম্মদ ত্বকীহত্যা ও বিচারহীনতার ১১৮ মাস। তদন্তকারী সংস্থা র্যাব নয় বছর আগে এ হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে অভিযোগপত্র তৈরী করে তা সংবাদ সম্মেলনে বিতরণের পরেও সে অভিযোগপত্র আজো আদালতে পেশ করা হয় নাই।
দেশে এইটি বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্য মূলক বিচার ব্যবস্থার একটি নগ্ন উদাহরণ। ত্বকী হত্যার ১১৮ মাস উপলক্ষে আগামী ৮ জানুয়ারি ২০২৩ রবিবার সন্ধ্যা ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এন.এইচ/জেসি


