Logo
Logo
×

বিশেষ সংবাদ

জেলায় ২৪ মাসে ৭৪৪১ মামলা

Icon

সায়মন ইসলাম

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৮:১০ পিএম

জেলায় ২৪ মাসে ৭৪৪১ মামলা
Swapno

 

# সবচেয়ে বেশি মামলা দায়ের হয়েছে ফতুল্লা মডেল থানায়
# মামলা বেশি হওয়ার পজিটিভ দিক রয়েছে : এডি. এসপি (অপরাধ ও অপারেশন)

 

 

নারায়ণগঞ্জ জেলা প্রায় সারাবছরই নানারকম ঘটনার কারনে চর্চায় থাকে। কখনো মাদক কখনো বা বহুল আলোচিত হত্যা, কখনো রাজনৈতিক ও অর্থনৈতিক কারনে আলোচনায় উঠে আসে এ জেলা। গত এক বছরে এর ফলে বহুল আলোচিত এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা দেখা দিয়েছে। এমন উদ্বিগ্ন হওয়ার ও যথেষ্ট কারন রয়েছে। তথ্যানুযায়ী, ২০২১ সালে জেলার ৭ টি থানায় সর্বমোট মামলা হয়েছে ৩ হাজার ৩২৯ টি। অন্যদিকে ২০২২ সালে ৭ টি থানায় সর্বমোট মামলা দায়ের হয়েছে ৪ হাজার ১৬২ টি। যা গত বছরের তুলনায় ৮৩৩ টি বেশি। এই পরিসংখ্যানই বলে দেয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা। এ তথ্য বিশ্লেষণে আরো দেখা যায় যে, ৭ টি থানার মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ফতুল্লা মডেল থানায়। এবং সবচেয়ে কম মামলা দায়ের হয়েছে আড়াইহাজার থানায়।

 

ফতুল্লা মডেল থানায়  দুই বছরে সর্বমোট মামলা হয়েছে ১৭৫২ টি। ২০২১ সালের চেয়ে ২০২২ সালে ফতুল্লায় ৪৮ টি মামলা বেশি হয়েছে। অন্যদিকে  জেলার সকল থানার মধ্যে তুলনামূলক কম মামলা হয়েছে আড়াইহাজার থানায় । এ থানায় ২ বছরে র্সবমোট  মামলা হয়েছে ৫৯৭ টি। তবে ২০২১ এর চেয়ে ২০২২ এ  মামলা বেশি হয়েছে ১৬১ টি। যা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা বলে। সবচেয়ে বেশি মামলা হওয়া থানার মধ্যে ফতুল্লার পরেই রয়েছে রুপগঞ্জ থানা। এ থানায় ২০২১ সালে মামলা হয়েছে ৬৬২ টি, ২০২২ সালে মামলা হয়েছে ৮২৩ টি। দুই বছরে র্সবমোট মামলা দায়ের হয়েছে ১৪৮৫ টি। এ থানায় ১ বছরের ব্যবধানে ১৬১ টি মামলা বেশি হয়েছে।

 

মামলা দায়ের এর ক্ষেত্রে রূপগঞ্জের পরে আছে সিদ্বিরগঞ্জ থানা । এ থানায় ২০২১ সালে মামলা হয়েছে ৫১৬ টি ও ২০২২ সালে মামলা হয়েছে ৬০১ টি। দুই বছরে সর্বমোট মামলা হয়েছে ১১১৭ টি। মামলা দায়ের এর দিক দিয়ে চতুর্থ স্থানে আছে সোঁনারগাও থানা। এ থানায় ২০২১ সালে মামলা দায়ের হয়েছে ৪২৫ টি এবং ২০২২ সালে মামলা দায়ের হয়েছে ৫৬৪ টি। দুই বছর মিলিয়ে সর্বমোট মামলা হয়েছে ৯৮৯ টি। এ তালিকায় পঞ্চম স্থানে আছে বন্দর থানা । এ থানায় ২০২১ সালে মামলা হয়েছে ৩৮৮ টি এবং ২০২২ সালে মামলা হয়েছে ৫১৩ টি। সর্বমোট মামলা হয়েছে ৯০১ টি। এ তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে সদর থানা। এ থানায় ২০২১ সালে মামলা হয়েছে ২৬৮ টি ও ২০২২ সালে মামলা দায়ের হয়েছে ৩৮২ টি।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা যুগের চিন্তাকে বলেন,  মামলা কোনো মাসে কম হয়, কোনো মাসে বেশি হয়। এর মানে এই নয় যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। তবে আমরা সচেষ্ট আছি যেনো কোনো অপরাধ না হয়। আসলে কোনো কোনো সময় পাবলিক মামলা করেনা। এখন মানুষ থানায় এসে মামলা করতেছে। তবে মামলা বাড়ার কিন্তু পজিটিভ দিকও আছে। যেকোনো ঘটনা হওয়া মাত্রই আমরা মামলা করছি। ঘটনা তদন্ত করছি। আমরা এখন অনেক বেশি তৎপর।

 

এ বিষয়ে সর্বোচ্চ মামলা হওয়া ফতুল্লা থানা ও রূপগঞ্জ থানার ওসির সাথে কথা বলার চেষ্টা করলে তারা ফোন রিসিভ করেননি। তবে সর্বোচ্চ মামলা হওয়া ফতুল্লা থানার জনপ্রতিনিধি লুৎফর রহমান স্বপন এর সাথে কথা বললে তিনি জানান, ফতুল্লায় বসবাসকারী ৮০ শতাংশ মানুষই স্থানীয় না। স্থানীয়দের কথা বললে তারা মান্য করে। কিন্তু বহিরাগতরা কথা শোনে না। তারাই এসব মাদক ও কিশোরগ্যাং এর সাথে জড়িত। তিনি আরোও বলেন যারা এসব অপরাধ করে তারা আমাদের তেমন একটা ভয় পায় না। তারা প্রশাসনকে ভয় পায়। প্রশাসন তৎপর হলে এসব অপরাধ কমে আসবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন