Logo
Logo
×

বিশেষ সংবাদ

অ্যাডভোকেট আজাদের মৃত্যুতে জেলা বিএনপির শোক

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩, ০৮:৩৩ পিএম

অ্যাডভোকেট আজাদের মৃত্যুতে জেলা বিএনপির শোক
Swapno


 
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম আজাদ এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। শুক্রবার (৬ জানুয়ারি) জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন যৌথভাবে এই শোক প্রকাশ করেন।

 

 

তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ইসলাম হার্ট সেন্টারে মৃত্যুবরন করেন রিয়াজুল ইসলাম আজাদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও মেয়েসহ নাতি নাতনী এবং বহুগুনাগ্রাহী রেখে গেছেন।

 

 

শোক বার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ- সভাপতি অ্যাড. রিয়াজুল ইসলাম আজাদের অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

 

 

সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক; আমিন। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন