Logo
Logo
×

বিশেষ সংবাদ

গুণীজন সংবর্ধনা পেলেন যুগের চিন্তা’র সম্পাদক মোরছালীন বাবলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ১১:৩৩ এএম

গুণীজন সংবর্ধনা পেলেন যুগের চিন্তা’র সম্পাদক মোরছালীন বাবলা
Swapno

 

সাপ্তাহিক ‘বিষের বাঁশী’ পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে বিষের বাঁশী পত্রিকার আয়োজনে দীর্ঘ ২১ বছর যাবৎ দৈনিক যুগের চিন্তা পত্রিকার মাধ্যমে সমাজে বিশেষ অবদান রাখায় প্রধান অতিথি বস্ত্র ও পাটমন্ত্রী  গোলাম দস্তগীর গাজী ও বিশেষ অতিথি নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর হাত থেকে এই গুনীজন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন ‘দৈনিক যুগের চিন্তা পত্রিকা’র প্রকাশক ও সম্পাদক আবু আল মোরছালীন বাবলা।

 

 

সাপ্তাহিক বিষের বাঁশী পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুভাষ সাহার সভাপতিত্বে বিশেষ বাঁশী’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী গুণীজন সম্মাননা উদযাপন পরিষদের সদস্য সচিব কাজী কবীরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো বেশ কয়েকজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

 

 

সম্মাননা প্রদান করা হয়েছে, ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, কবি ও সাংবাদিক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হালিম আজাদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মানবাধিকার কর্মী ও সংগঠক এড. মাহবুবুর রহমান মাসুম, কবি এবং সাংবাদিক নাফিজ আশরাফ, বিশিষ্ট ব্যবসায়ী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, ইব্রাহিম নিট গার্মেন্টস প্রা. লি. ব্যবস্থাপনা পরিচালক সিআইপি কানিজ ফাতিমা রীমা।

 

 

নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজা, বিশ্ব রঙের চেয়ারম্যান বিপ্লব সাহা, গীতিকার হাশিম মাহমুদ, আশীষ কুমার দাস, আবুল কালাম আজাদ এবং তানভীর আহমেদ টিটু, লায়ন শামসুন্নাহারকে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের মূল পর্বে গুণীজনদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানান সাপ্তাহিক বিষের বাঁশী পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুভাষ সাহা।

 

 

এরপর একে একে সম্মাননা প্রদান করা ব্যক্তিদের অবদানের নানা বিষয়াদি ভিডিও ক্লিপের মাধ্যমে উপস্থাপন করা হয়। জ্বাকজমকপূর্ণ এই অনুষ্ঠানে সমাজের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নারায়ণগঞ্জের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

 

 

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া অতিথিরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এছাড়া  অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য পরিবেশন করেন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন