চন্দন শীলকে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০১:০৩ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদ’র নব নিবার্চিত চেয়ারম্যান বাবু চন্দন শীলকে সোমবার (৯ জানুয়ারী) ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ড এবং সিটি কর্পোরেশন এর ১১ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানেরা বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খানের নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিন্দন জানান।
এসময় বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খান বলেন, আমরা মুক্তিযোদ্ধারা সর্বদা আপনার পাশে আছি। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির যে কোন প্রয়োজনে আমরা আছি, আমরা থাকবো। প্রয়োজন হলে বীর মুক্তিযোদ্ধারা সকলে রাস্তায় নামবো। তিনি চেয়ারম্যান চন্দনশীলকে বলেন, এদেশের মাটি ও মানুষের জন্য আপনার আত্মত্যাগ ও অবদান নারায়ণগঞ্জবাসী আজীবন মনে রাখবে।

জাতির যে কোন ক্রান্তিকালে বা সংকটকালে, আপনি যে কোন সময় ডাক দিবেন, আমাদের সাড়া আপনি পাবেন। আমরা দেশ, জাতির সকল বিষয়ে সজাগ ও সচেষ্ট আছি। আমাদের পরিবারবর্গ ও সন্তানেরা আপনার জন্য দোয়া করে ও আপনার দীর্ঘায়ু কামনা করে।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ’র চেয়ারম্যান চন্দন শীলকে শুভেচ্ছা অভিন্দন জানানোর সময় উক্ত স্থানে উপস্থিত ছিলেন ,নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল হুদা , বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি।
আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ সামসুদ্দিন প্রধান, বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম বকুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজ , বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা পমা, আবুল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা সন্তানেরাসহ প্রমুখ। এন.এইচ/জেসি


