Logo
Logo
×

বিশেষ সংবাদ

আইভীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান ভিপি রনি

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০১:০১ পিএম

আইভীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানান ভিপি রনি
Swapno



১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রার্থী ভিপি জামির হোসেন রনি।

 

 

গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় ২নং রেল গেটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। শ্রদ্ধাঞ্জলীতে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আদি নাথ বসু, সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি.এম.আরাফাত।  

 

 

আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শফিউল বাসার বাবু, মো.আব্দুল আলী, মো.জাহিদ হোসেন, বাপ্পী সাহা, মো.রতন সিকদার, মো.বাবু, মো.বাবুল হোসেন, বাস্তব সাহা সহ প্রমুখ।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন