Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৫:১৪ পিএম

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
Swapno



আঞ্চলিক পাসপোর্ট অফিস, নারায়ণগঞ্জ এর কর্মকর্তাদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহকদের হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক ওমর ফারুকের নেতৃত্বে সহকারী পরিচালক জনাব সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন ও উপ-সহকারী পরিচালক  মো. আলম মিয়ার সমন্বয়ে গঠিত টিম ১০ জানুয়ারি একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

 

 

অভিযানকালে দুদক টিম প্রথমে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে আগত সেবা গ্রহীতাদের লাইনে দাড়িয়ে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং গ্রাহকদের আবেদনে কোন মার্ক বা বিশেষ চিহ্ন আছে কি না তা পর্যবেক্ষণ করে।

 

 

দুদক টিম সেবাগ্রহীতার নিকট থেকে তথ্য সংগ্রহ করে জানতে পারে যে, পাসপোর্ট অফিসের পার্শ্ববর্তী দোকানে অবস্থানরত দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থের বিনিময়ে পাসপোর্ট সেবা পাওয়া যায়।

 

 

পরবর্তীতে দুদক টিম পাসপোর্ট অফিসের উপপরিচালককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি দালালদের বিরুদ্ধে তার শক্ত অবস্থানের ব্যাপারে টিমকে অবহিত করেন।

 

 

অভিযানকালে দুদক টিম অফিসের প্রতিটি কক্ষ পরিদর্শন করে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্তভাবে জনগণকে সেবা প্রদানের পরামর্শ দেয়।

 

 

এছাড়া সেবাগ্রহীতাদের অভিযোগ সম্পর্কে তাদেরকে অবহিত করা হয় এবং উক্ত বিষয়ে সর্তক করা হয়। অভিযান প্রসঙ্গে পরবর্তীতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন