Logo
Logo
×

বিশেষ সংবাদ

ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ ছাড়লেন জনপ্রিয় শিক্ষক ফজলুল হক রুমন রেজা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ০৫:৪৩ পিএম

ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ ছাড়লেন জনপ্রিয় শিক্ষক ফজলুল হক রুমন রেজা
Swapno



ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব ছাড়লেন জনপ্রিয় শিক্ষক ও সিনিয়র সাংবাদিক ড. ফজলুল হক রুমন রেজা। দীর্ঘদিন নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব পালন শেষে পূর্বের প্রফেসর পদে ফিরলেন নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা।

 

 

গত বছরের ডিসেম্বর মাসে ড. ফজলুল হক রুমন রেজা ভারপ্রাপ্ত অধ্যাপক থেকে সরে গেলে সেই চেয়ারে মো. হরমুজ আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

 

 

তবে গত বছরের ১৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নির্দেশনা দেয়া হয় এক বছর বা তার চেয়ে বেশি সময় পর্যন্ত যারা ‘ভারপ্রাপ্ত অধ্যক্ষ’ হিসেবে দায়িত্ব পালন করছেন তাদেরকে ভারপ্রাপ্ত পদ থেকে সরে যাওয়ার জন্য নির্দেশনা আসে।

 

 

মূলত সে কারণেই নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে ড. ফজলুল হক রুমন রেজা সরে গেলে মো. হরমুজ আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব দেয়া হয় । হরমুজ আলী নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. ফজলুল হক রুমন রেজা একজন জনপ্রিয় শিক্ষক ও স্বনামধন্য সাংবাদিক।

 

 

এবিষয়ে নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু যুগের চিন্তাকে জানান, গত মাসে হরমুজ আলী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে ড. ফজলুল হক রুমন রেজা  ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে আগের পদে ফিরে যান। তিনি এখন প্রফেসর হিসেবে নারায়ণগঞ্জ কলেজে দায়িত্ব পালন করছেন।  

 

 

এদিকে গুণী এই সাংবাদিক এবং জনপ্রিয় শিক্ষকের জন্য আরো কিছু আইনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. ফজলুল হক রুমন রেজা ।

 

 

দেশের স্বনামধন্য বেসকারি টেলিভিশন চ্যানেল আই এর নারায়ণগঞ্জ প্রতিনিধি এবং বাংলাদেশ বেতারের নারায়ণগঞ্জ প্রতিনিধি হিসেবে বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা ও শিক্ষকতা দুই পেশায় একই সাথে দায়িত্ব পালন সরকারি বিভিন্ন আইনের লঙ্ঘনের মতো সাংঘর্ষিক হচ্ছে।

 

 

এতে চাকরিবিধিও লঙ্ঘনের সম্মুখীন হতে হবে। সদা হাস্যেজ্জ্বল গুণী এই ব্যক্তির সামনে আইনী এই চ্যালেঞ্জ তৈরি হওয়ায় মনক্ষুন্ন উদীয়মান সাংবাদিক এবং শিক্ষার্থীরা। কেননা, চাকরিবিধি অনুসারে দুই পেশার যে কোন একটিকে বেঁছে নিতে হতে পারে গুণী এই সাংবাদিক এবং জনপ্রিয় শিক্ষককে।

 

 

সংশ্লিষ্ট সূত্র বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২২-এর অনুচ্ছেদ ১১.১৭, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)-এর অনুচ্ছেদ ১১.১০(ক) এবং বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮-এর অনুচ্ছেদ ১৫.১ অনুযায়ী এমপিওভুক্ত কোনও শিক্ষক-কর্মচারী একইসঙ্গে একাধিক কোনও পদে/চাকরি বা আর্থিক লাভজনক কোনও পদে নিয়োজিত থাকতে পারবেন না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন