Logo
Logo
×

বিশেষ সংবাদ

আল্টিমেটামের খবরে কমেছে, বন্ধ হয়নি

Icon

এম সুলতান

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৩, ০৩:৩৪ পিএম

আল্টিমেটামের খবরে কমেছে, বন্ধ হয়নি
Swapno


# শনিবার চাষাঢ়া শহীদ মিনারে মানববন্ধন : এড.মাসুম
# একটি পরিবারের নিয়ন্ত্রণেই চলে মৌমিতা পরিবহন  : রফিউল রাব্বি
# এসপি হারুন যদি পারে তাহলে বর্তমান এসপি পারবেনা কেন :  হাজী নুরউদ্দিন

 

অবৈধ মৌমিতাসহ নগরীতে নিয়ম না মেনে চলা ফিটনেসবিহীন গণপরিবহন বন্ধের দাবীতে জেলা প্রশাসককে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মানবাধিকার নেতা সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান মাসুম। কিন্তু ফিটনেসবিহীন গণপরিবহনগুলো এখনো রাজ করে ঘুরে বেড়াচ্ছে নারায়ণগঞ্জ শহরে।

 

 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আল্টিমেটামের ১৫ দিন শেষ হলেও দেখা মিলেনি আইনি কোন ব্যবস্থা।এড. মাহবুবুর রহমান মাসুমের আল্টিমেটামকে পাত্তা দেয়নি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

 


২৭ ডিসেম্বও এক অনুষ্ঠানে এড. মাহবুবুর রহমান মাসুম এ আল্টিমেটাম দেন। তখন তিনি আরো বলেন, ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে বাসযোগ্য নগরী হিসেবে বসবাসের জন্য তার অবস্থান থেকে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়ে যথাযথ ভূমিকা রাখবেন অন্যথায় নারায়ণগঞ্জের রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষকসহ সকল বিবেকবান মানুষের আন্দোলন নামবে বলে ঘোষণা দেন।

 

 
নারায়ণগঞ্জ শহরে চাষাড়া এলাকায় যানজটের মূল কারণ হলো মৌমিতা পরিবহন  শহরে ৫ মিনিটে রাস্তায় লাগে প্রায় এক ঘন্টা যার কারন হলো মৌমিতা পরিবহন তারা রাস্তার থেকে যাত্রী উঠানোর জন্য গাড়ি থামিয়ে বসে থাকে আর তার জন্য সহযোগিতা করে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ তারা দেখেও না দেখার মত করে বসে থাকে।

 

 

যা নিয়ে মুখ খুলেছে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বিভিন্ন সভা সমাবেশে বারবার মৌমিতার বিরুদ্ধে কথা বলেছে পুলিশ ও জেলা প্রশাসককে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তার পরেও তারা নিশ্চুপ হয়ে আছে।

 

 


এবিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম যুগের চিন্তাকে বলেন, আমি যেহেতু ঘোষণা দিয়েছে তাই আগামী শনিবার আমরা নারায়ণগঞ্জবাসীর ব্যানারে শহীদ মিনারের সামনে মানববন্ধন করবো।

 

 

সেখানে সকলে উপস্থিত থাকবে এবং আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সাহেবকে আবারো অনুরোধ করবো সে যাতে নারায়ণগঞ্জবাসীর ভালোর সাথে থাকে, সেটা চিন্তা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তবে তারা একটা চালাকি করছে মৌমিতা বর্তমানে কয়দিন ধরে একটু কম দেখা যাচ্ছে, আমরা চাই নারায়ণগঞ্জ শহরে যত অবৈধ পরিবহন রয়েছে সব যাতে বন্ধ করে দেওয়া হয়।

 

 


সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি যুগের চিন্তাকে বলেন, মৌমিতা পরিবহনগলো একটি পরিবারকে চাঁদা দিয়ে নারায়ণগঞ্জ শহরে চলাফেরা করে। তাই জেলা প্রশাসক কিছু বলেনা। আপনার চাই নারায়ণগঞ্জে যত অবৈধ পরিবহন রয়েছে সব বন্ধ করা হোক।

 

 


 আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহাম্মেদ বলেন, মাসুম ভাই যেটা বলেছেন সেটা নারায়ণগঞ্জ বাসীর ভালোর জন্যই। নারায়ণগঞ্জের সাধারণ মানুষের ভালো হবে তাই বলেছেন। আমরা আগামী শনিবার শহীদ মিনারে সামনে সকাল ১০টায় মানববন্ধন করবো।

 

 

জেলা প্রশাসক ও জেলা পুলিশ তারা এটাকে কোন গোনায় ধরে নাই। এসপি হারুন যদি পারে তাহলে বর্তমান এসপি কেনো পারবেনা তাহলে হারুন সাহেব কি করে পারলেন। তারা তো সকলে একই ক্ষমতা নিয়ে আসছে। আমরা শহরের যানজট নিয়ে ও ডাক বাংলোর সামনের রাস্তাটা কেনো পাকা করছে না সেটা নিয়ে কথা বলবো। নারায়ণগঞ্জের সচেতন  সকলকে থাকার আহ্বান রইলো। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন