Logo
Logo
×

বিশেষ সংবাদ

পূর্ব ইসদাইর যুব সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩, ১০:৪৯ পিএম

পূর্ব ইসদাইর যুব সংঘের উদ্যোগে কম্বল বিতরণ
Swapno



নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি’র জন্মদিন উদযাপন উপলক্ষে পূর্ব ইসদাইর যুব সংঘের আয়োজনে কেক কাটা, দোয়া ও সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

 

গতকাল শুক্রবার (১৩জানুয়ারি) বিকেল ৪টায় ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব ইসদাইর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূর্ব ইসদাইর শাহী জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ ইউসূফ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।

 

 

এসময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিছির আলী, ফতুল্লা ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউ’পি সদস্য আব্দুল আউয়াল মেম্বার, সাবেক ইউ’পি মেম্বার আলহাজ্ব আলী আকবর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ইদ্রিস (স্যার)। 

 

 

পূর্ব ইসদাইর পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুল মান্নান, পূর্ব ইসদাইর পঞ্চায়েত কমিটির কার্যকরি সভাপতি আবুল বাশার, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪,৫ও৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফেরদৌস আরা অনা, ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পূর্ব ইসদাইর যুব সংঘ সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিমুল। 

 

 

পূর্ব ইসদাইর যুব সংঘের সভাপতি মো.মনিরুজামান, সিনিয়র সহ-সভাপতি সাইফুল খান জীবন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পূর্ব ইসদাইর যুব সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক এহসান-উল হাসান শাহীন, যুব নেতা সোহেল সিকদার, যুব সংগঠক ফিরোজ মাহমুদ শামা, আব্দুর রউফ ঢালি, আব্দুল মান্নান মন্টু, মোজাম্মেল হোসেন ফারুক, বীর মুক্তিযোদ্ধা মোসলেউদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিধ নুরুজ্জামান খান সহ এলাকার গণ্যমান্য বৃক্তিবর্গ ও পূর্ব ইসদাইর যুব সংঘের সকল সদস্যবৃন্দ।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন