Logo
Logo
×

বিশেষ সংবাদ

অশান্ত কুতুবপুরকে শান্ত করবে কে?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:১৩ পিএম

অশান্ত কুতুবপুরকে শান্ত করবে কে?
Swapno



# এক সন্ত্রাসীকে হটিয়ে বসতে চায় আরেক সন্ত্রাসী


বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জ জেলা ধনী জেলার তালিকায় প্রথম রয়েছে। অর্থনীতি, রাজনীাতি সহ বিভিন্ন ক্ষেত্রে এই জেলার সুনাম থাকলেও কিছু কিছু বিষয়ে  এই জেলার দূর্নামও রয়েছে। বিশেষ করে গুম,খুন ,মাদক ,কিশোর গ্যাং সহ নানান অপরাধ সংগঠিত হয়ে থাকে এই নারায়ণগঞ্জে।

 

 

প্রশাসন অপরাধ রোধ করতে বিভিন্ন সময় ব্যাপকভাবে অভিযান চালালেও তা স্থায়ীভাবে আর হয়ে উঠেনা। আর এই নারায়ণগঞ্জ এর মধ্যে অপরাধ জগতের ভান্ডার যদি বলা হয় তাহলে সবার আগে নাম আসবে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের এখানে এমন কোন অপরাধ নেই যে এই এলাকাতে না হয়ে থাকে।

 

 

বিশেষ করে মাদক , চাঁদাবাজি, ভুমিদস্যুতা, জোরপূর্বক ইট, বালু, সিমেন্ট দেওয়া, বিচারের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, ফিটিং, মেয়ে দিয়ে ব্ল্যাক মেইলিংসহ নানান অপকর্ম এই এলাকার জন্য এখন যেন ভয়ানক আকার ধারণ করেছে যা কোন ভাবেই রোধ করা সম্ভব হচ্ছেনা ।

 

 

তবে বেশ কিছুদিন যাবৎ আবারো কুতুবপুর অশান্ত হওয়া শুরু হয়েছে।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় এখন কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না সবাই নিজ নিয়ন্ত্রনে আধিপত্য বিস্তার করতে চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম।

 

 

এর আগে কুতুবপুরে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যার প্রত্যেকটিই আধিপত্য বিস্তার করতে গিয়ে।এলাকায় বেশ কয়েকটি সিন্ডিগেটের তৈরী হয়েছে যারা আগে একত্র হয়ে এই সকল অপকর্ম করলেও এখন সবাই মাতব্বর হওয়ার চেষ্টা করছে তাই অনেকের মধ্যেই এখন আলাদাভাবে সিন্ডিগেট তৈরী হয়েছে ।

 

 

জানা যায়,টানা ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আর এই আসার পর পরই কুতুরপুরে বেশ কিছু সন্ত্রাসী মাথাচাড়া করে দাড়িয়েছিলো কিন্ত সময়ের ব্যবধানে অনেককেই ক্রস ফায়ারে জীবন দিতে হয়েছিলো। আবার কেউ কেউ তাদের প্রতিপক্ষের হামলাও নিহত হয়েছেন।

 

 

কিন্তু থেমে থাকেনি এখানকার অপরাধ কর্মকাণ্ড। কেউ না কেউ এই সকল অপকর্মের হাল ধরেই রেখেছে। কুতুবপুরে শাহী মহল্লা, বউ বাজার ,আমতলা ,রসুলপুর ,নয়ামাটি ও তার আশেপাশের এলাকায় বর্তমানে অপরাধ সম্রাজ্যে গড়ে তুলেছে কুতুবপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর হোসেন মীরু।

 

 

তবে তার সাথেই সঙ্গ দেওয়া বেশ কিছু সন্ত্রাসী আলাদা  হয়েছেন।অমনকি মীরুর সেই রাজত্ব  এখন ভাগ বসাতে বেশ কিছু ভাগিদার দাড়িয়েছে। আর সেই সকল ভাগিদাররা আগে তার সাথে থাকলেও বনিবনা না হওয়ার কারণে করেছে আলাদাভাবে এক সিন্ডিকেট।

 

 

আবার পিছন থেকে কেউ কেউ তার  কলকঠি ও নাড়ছে। আর এই আধিপত্যের খেলায় বিভিন্ন সময় প্রান সাধারন মানুষও।তাই তাদের এই খেলা আর মানুষ দেখতে চায় না ।তাই এই অশান্ত কুতুবপুরকে শান্ত করবে কে ।অমনটাই বলছে এই এলাকার সাধারন মানুষ।

 

 

তবে বিভিন্ন সময় প্রশাসনের কাছে  এই এলাকার অপরাধের সম্রাজ্য গড়ে তোলা ব্যক্তিদের নামে থানায় অভিযোগ পড়লেও নেওয়া হয়না কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়া তাদের বিরুদ্ধে তাই দিন দিন এই এলাকাটি আরও ভয়ানক হয়ে উঠছে । রাজনৈতির নামে এই সকল সন্ত্রাসীরা নিজেদের ফয়দা লুটার জন্যই সাইনবোর্ড লাগায় সেটা এখন আর বুঝতে বাকি নেই এই এলাকার মানুষের ।

 

 

তবে এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে এমনও অনেক আওয়ামী লীগের নেতা আছে যারা তিন বেলা ঠিক মতো খাবার জোটে না তবে তারা দলের জন্য অনেক কিছুই করেছেন হামলা মামলার শিকার হয়েছেন তারাই আজ মাইনাসে ।কারন তাদের নেই সন্ত্রাসী বাহিনী নাই বিশাল লোকবল।

 

 

কিছু দিন পরপরই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা থেকে মুক্ত হতে চায় এই এলাকার সাধারণ মানুষ। তাই প্রশাসনের তৎপরতা এই এলাকায় আরও বাড়ানো উচিৎ এমটাই মতে করছেন তারা। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন