Logo
Logo
×

বিশেষ সংবাদ

জঙ্গিবাদ-মাদক প্রতিহত করার মাধ্যম হচ্ছে সংস্কৃতি চর্চা:এসপি রাসেল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ০৭:৩৩ পিএম

জঙ্গিবাদ-মাদক প্রতিহত করার মাধ্যম হচ্ছে সংস্কৃতি চর্চা:এসপি রাসেল
Swapno



নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেছেন, এতো সুন্দর একটি আয়োজনের জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আগামী প্রজন্মর কাছে, আমাদের শিল্প-সংস্কৃতি প্রচার করতে হবে।

 

 

এই আধুনিক বাংলাদেশে দাড়িয়ে আমাদের সকলকে, বাঙ্গালি জাতির সংস্কৃতিকে ধরে রাখতে হবে। ছোট পরিসরে হোক বা বড় পরিসরে হোক; বাংলার সংস্কৃতিকে সকলের কাছে প্রচার করতে হবে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সোনারগাঁয়ের মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

 

পুলিশ সুপার বলেন, এই মেলার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের প্রজন্মের লোকেরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। আমাদের এই সংস্কৃতির মাধ্যমে আমরা জঙ্গিবাদকে না করবো। এটি জঙ্গিবাদকে প্রতিহত করার অন্যতম একটি মাধ্যম বলে আমি বিশ্বাস করি।

 

 

আমি বিশ্বাস করি যে, মাদক থেকে দুরে থাকতে আমাদের সংস্কৃতি অনেক কাজে আসবে। অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।

 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নেত্রকোনা-৩ আসনের সাংসদ সদস্য অসীম কুমার উকিল, বিশিষ্ট চিত্রশিল্পী, লোক ও কারুশিল্প অনুরাগী মোহাম্মদ আবুল হাশেম, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো আবুল মনসুর।

 

 

আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুইয়া প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন