Logo
Logo
×

বিশেষ সংবাদ

শ্রমিক নেতাকে ‘ভোট দিবো না’ বলায় মারধরের শিকার এক ভোটার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ০৭:৫৯ পিএম

শ্রমিক নেতাকে ‘ভোট দিবো না’ বলায় মারধরের শিকার এক ভোটার
Swapno

 

# প্রকাশ্যে শ্রমিকের উপর এই নির্যাতনকে ধিক্কার জানিয়েছে শ্রমিকরা

 

 

আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগান যেন মেনে নিতে পারছেনা ফতুল্লার এক প্রভাবশালী শ্রমিকলীগ নেতার কর্মীরা। এমনই এক ঘটনা ঘটেছে ফতুল্লায়। বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির আসন্ন ত্রি বার্ষীক নির্বাচনে সভাপতি পদপার্থী কাউসার আহমেদ পলাশ এর পক্ষে শেখ সাবের আহম্মেদ এর সভাপতিত্বে ভোট চেয়ে এক পথসভার আয়োজন করে পাগলা, মুন্সীখোলা, তেলকল রড-সিমেন্ট, বালু পাথর লোড আনলোড শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৪৬০৫)। এই পথসভায়  পলাশের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন শেখ সাবের আহম্মেদ সহ অন্যান্যরা। বক্তব্য শেষে একটি মিছিলও বের করা হয়।

 

মিছিল শেষে মিছিলে অংশ নেওয়া ভোটারদের বিরিয়ানি দেওয়া হয়। বিপত্তি বাধে সেখানেই। বিরিয়ানি দেওয়ার শেষ পর্যায়ে এক ভোটার বিরিয়ানি নিতে আসলে তাকে না দিয়ে ফেরত পাঠানো হয়। এতে সে অভিমানে করে বলে ফেলে, আগামী ২৭ তারিখ নির্বাচনের দিন দেখবো। অর্থাৎ সে ঔদিন পলাশকে ভোট না দেওয়ার পরোক্ষ ইঙ্গিত দেয়। এতে শ্রমিকলীগ নেতা পলাশের পক্ষের লোকেরা রেগে গিয়ে ওই লোককে মারতে থাকে এবং বলে তুই ২৭ তারিখের কথা বললি কেন? এসময় শেখ সাবের আহম্মেদ এর ছেলে হাফিজকেও ওই ভোটারকে মারতে দেখা যায়।

 

পরবর্তিতে মাফ চাওয়ার শর্তে ঐ ভোটারকে ছেড়ে দেওয়া হয়। ঐ ভোটার ও মাফ চেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। উদ্ভূত এ পরিস্থিতিতে কিছুক্ষণ থমথমে পরিস্থিতি বিরাজ করে ওই স্থানে। এ পরিস্থিতিকে মোটেও ভালো চোখে দেখেনি উপস্থিত জনতা। তবে কেউ তখন ভয়ে মুখ খোলেনি। বাঁচাতে এগিয়ে আসতে দেখা যায়নি কাউকে। এদিকে এমন ঘটনায় মর্মাহত শ্রমিকরা। তারা বলছেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার দায়িত্ব যাদের তারাই যদি শ্রমিকদের উপর অত্যাচার-নির্যাতন করে তবে শ্রমিকদের আর যাওয়ার জায়গা কোথায়।

 

মুখে বড় বড় বুলি ছেড়ে নিজেদের স্বার্থসিদ্ধিতে যদি শ্রমিকদের ব্যবহার করা হয় সেটি নিঃসন্দেহে অত্যন্ত গর্হিত কাজ। একজন শ্রমিক ভোট দিবেনা বলায় প্রকাশ্যে তাকে মারধর করা কোন সভ্য মানুষের কাজ হতে পারেনা। ভোটের আগেই যদি শ্রমিকরা এভাবে নির্যাতিত হয় তবে নেতা হওয়ার পর শ্রমিকরা যে সকল অত্যাচার মুখ বুঝে সহ্য করা ছাড়া উপায় থাকেনা এটাই তার প্রমাণ। এদিকে সূত্র বলছে, ফতুল্লা এলাকার পঞ্চবটি, পাগলা এলাকা তো বটেই বিসিক এলাকাতেও এক শ্রমিক নেতা দীর্ঘদিন রাজত্ব করায় কেউ সেখানে ভয়ে মুখ খুলতে পারেনা।

 

সেই শ্রমিক লীগ নেতার একাধিক কর্মী রয়েছে যারা অকারণেই শ্রমিক-মজদুর-চালকদের উপর নির্যাতন করে। কেউ প্রতিবাদ করলেই তাকে ভয়াবহ অত্যাচারের মুখোমুখি হতে হয়। শ্রমিক কল্যাণের নামে সংগঠনের পাহাড় গড়ে তুলে তারা শ্রমিকদেরকেই নিষ্পেষিত করছে। এব্যাপারে সেখানে কেউ শ্রমিকদের পক্ষে নামার সাহস না করায় দিনকে দিন তাদের অত্যাচার লাগামহীন হয়ে পড়েছে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন