Logo
Logo
×

বিশেষ সংবাদ

কথা বলতে চাইলেন আইভী, ওবায়দুল কাদের ডাকলেন পার্টি অফিসে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৫:৩২ পিএম

কথা বলতে চাইলেন আইভী, ওবায়দুল কাদের ডাকলেন পার্টি অফিসে
Swapno



নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে তেজগাঁও সড়ক ভবন পার্টি অফিসে ডাকলেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  রোববার (২২ জানুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৬তম সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভা শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে তিনি মেয়রকে উদ্দেশ্য করে একথা বলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, 'নারায়ণগঞ্জের মেয়রের মন খারাপ কেন? এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দেন সেখানে উপস্থিত নারায়ণগঞ্জের মেয়র আইভী। 'তিনি বলেন, 'না, মন খারাপ না। এ সময় মেয়রের পাশের সিটেই বসা ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। 

 

 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। ওবায়দুল কাদেরের প্রশ্ন শুনে হাসিমুখেই উত্তর দিতে দেখা যায় আইভীকে। এদিকে বিফ্রিং শেষে নারায়ণগঞ্জের মেয়র আইভীকে আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলতে দেখা যায়। মেয়র দলের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে বলেন, 'সাংগঠনিক বিষয়ে আপনার সঙ্গে একটু কথা আছে।

 

 

আমি কি সচিবালয়ে আসব।' তখন ওবায়দুল কাদের বলেন, 'আমি প্রতিদিন পার্টি অফিসে যাই। তুমি পার্টি অফিসে আস।' তখন মেয়র বলেন, 'পার্টি অফিসে প্রচন্ড ভিড় থাকে।' সাধারণ সম্পাদক বলেন, 'তুমি পার্টির লোক, পাটি অফিসে আসবা, ওখানে পার্টিও লোকজন থাকবেই, ভিড় থাকবেই, তুমি ওখানে আসো, প্রয়োজনে আলাদা কথা বলব।'    এন.এইচ/জ

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন