Logo
Logo
×

বিশেষ সংবাদ

কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএপির উদ্যোগে মিলাদ ও দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ০৩:৪০ পিএম

কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর বিএপির উদ্যোগে মিলাদ ও দোয়া
Swapno



শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

 

 

গতকাল মঙ্গলবার (২৪জানুয়ারি) বাদ আছর নামাজের পরে নগরীর পুরাতন জিমখানা এলাকাস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসায় এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এড.জাকির হোসেন এর সভাপতিত্বে দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান মুকুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।

 

 

আরও উপস্থিত ছিলেন, হাজী নুরুউদ্দিন আহমেদ, ফকরুল ইসলাম মজনু, আওলাদ হোসেন, আমিনুর রহমান মিঠু, এড.ভাসানি, জিয়াউর রহমান, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শহীদ জিয়া সৃতি সংসদের নেতৃবৃন্দ ও মহানগর বিএনপির অন্যান নেতৃবৃন্দ।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন