Logo
Logo
×

বিশেষ সংবাদ

এডভোকেট মাহমুদা মালার মা সালমা বেগম আর নেই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:২৬ পিএম

এডভোকেট মাহমুদা মালার মা সালমা বেগম আর নেই
Swapno

 

নারায়ণগঞ্জ শহরের চাষাড়া নিবাসী মরহুম নুরুল ইসলাম সাহেব এর স্ত্রী রত্নগর্ভা মা সালমা বেগম ( ৭২ ) ইন্তেকাল করেছেন।বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে বারোটায় সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-এ্যাকটিভ হাসপাতালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

 

 

মৃত্যুকালে মরহুমা সালমা বেগম ২ পুত্র ও ২ কণ্যাসহ তিনজন নাতী ও নাতনী রেখে যান। মরহুমের বড় মেয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ আদালতের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মাহমুদা মালা।

 

 

আজ ২৭ জানুয়ারি ২০২৩ বাদ জুম্মা উত্তর চাষাড়া জামে মসজিদে নামাজের জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হবে ।মরহুমা সালমা বেগমের বড় পুত্র মোস্তফা সাইফুল ইসলাম সিদ্দিরগঞ্জে সানার পাড় কলেজের অধ্যাপক, ২য় পুত্র মর্তুজা শরিফুল ইসলাম অতিরিক্ত কর কমিশনার এবং কনিষ্ঠ কণ্যা ড. রওনক জাহান সরকারি তোলারাম কলেজ এর সহযোগী অধ্যাপক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন