Logo
Logo
×

বিশেষ সংবাদ

আনোয়ার হোসেনকে আসাদউল্লাহ’র শুভেচ্ছা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:২৩ পিএম

আনোয়ার হোসেনকে আসাদউল্লাহ’র শুভেচ্ছা
Swapno

 
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন’কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ১৭নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম আসাদউল্লাহ।

 

 

গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কার্যালয়ে সভাপতিকে শুভেচ্ছা জানান তিনি। এ সময় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, জেলা আওয়ামীলীগের সাবেক নেতা খালিদ হাসান, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

 

 

এ সময় আনোয়ার হোসেন বলেন, ওয়ার্ডের পরীক্ষিত যুবলীগের সভাপতি আসাদউল্লাহ ওয়ার্ডের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তার মত পরীক্ষিত নেতাদের আমরা ওয়ার্ড নেতা করতে চায়। ওয়ার্ডগুলোতে দুইটি পদ অনেক প্রার্থী হয়, কিন্তু নির্বাচিত হয় মাত্র দুইজন। তাই ছাড় দেয়া শিখতে হবে।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন