Logo
Logo
×

বিশেষ সংবাদ

এনায়েতনগরে এমএ মান্নানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৪:২৮ পিএম

এনায়েতনগরে এমএ মান্নানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
Swapno



ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান বলেছেন, আমারা গর্ব করে বলতে পারি নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা একেএম শামীম ওসমান এনায়েতনগর ইউনিয়নের ভোটার,  তিনি সব সময় নারয়াণগঞ্জ-৪ আসনের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। 

 

 

তিনি ওসমান পরিবারের যোগ্য উত্তরসুরী, ওসমান পরিবার মানুষের কল্যানে কাজ করছে, তিনি পরীক্ষিত কর্মী বন্ধব নেতা, তিনি কর্মীদের সঠিক মুল্যায়ন করেন, আমাদের দায়িত্ব দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ ভাবে শামীম ওসমানের হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা, তাই আসুন শামীম ওসমানের হাতকে শক্তিশালী করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি।

 

 

২৯ জানুয়ারী রবিবার বিকেলে ফতুল্লা ধর্মগঞ্জ চটলার মাঠে এনায়েতনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্রবিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন। এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে ও স্বেচ্ছা সেবক লীগ নেতা হাজী মোশারফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস। 

 

 

প্রফেসর শিরিন আক্তার, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান। এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাজ্জাক, সাধারন সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কন্ট্রাক্টর, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সালাউদ্দীন আহম্মেদ,মেম্বার শাহজাহান মাদবর। 

 

 

নিছার উদ্দীন মল্লিক, আবদুল বাতেন, আবদুল জলিল, হাজী আক্তার হোসেন, আতাউর রহমান প্রধান,আওয়ামী লীগ নেতা মাহমুদুল হাসান স্বপন,বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ রতন,  বাবুল আজাদ, স ম জলিল, ইউসুফ মল্লিক, মোঃ আলী, শাহাবুদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।    এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন