Logo
Logo
×

বিশেষ সংবাদ

বায়ু দূষণ বন্ধে অভিযানে চার কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৫ এএম

বায়ু দূষণ বন্ধে অভিযানে চার কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা
Swapno



বায়ু দূষণ বন্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ। গতকাল অভিযান পরিচালনা কওে রূপগঞ্জে বায়ুদূষণকারী চার কারখানাকে ৫ লাখ ৫ হাজার টাকা এবং যত্রতত্র নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণ করার জন্য ইয়াশফি টাওয়ার এবং সেন্ট্রাল প্লাজা নামক দুটি বহুতল ভবন নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

 

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টিম এই অভিযান পরিচালনা করে।  

 

 

অভিযানে রূপগঞ্জের মৈকুলী এলাকার  বিক্রমপুর স্টিল মিলস লি. কে ১ লাখ, বরপা এলাকার এমবিয়ান্ট স্টিল (বিডি) লি. কে ২ লাখ টাকা, এমবিয়ান্ট স্টিল (বিডি) লি.  (ইউনিট-২) কে  ২ লাখ টাকা এবং এমবিয়ান্ট স্টিল (বিডি) লি. কে  ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযান পরিচারনা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিক্রমপুর স্টিল মিলস লি:, এমবিয়ান্ট স্টিল (বিডি) লি: এবং এমবিয়ান্ট স্টিল (বিডি) লি: (ইউনিট-২) কারখানাসমূহকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর ৭(৪) ধারা অনুযায়ী ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। 

 

 

এমবিয়ান্ট স্টিল (বিডি) লি: কারখানাকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ধারা ১৮(২) অনুযায়ী অভিযান পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া যত্রতত্র নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণ করার জন্য সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জস্থ ইয়াশফি টাওয়ার এবং সেন্ট্রাল প্লাজা নামক দুটি বহুতল ভবন নির্মাণাধীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

 



তিনি বলেন, এছাড়া দীর্ঘদিন যাবত নির্মিতব্য সাইনবোর্ড-চাষাড়া ৬ লেনের রাস্তা নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণসামগ্রী দ্বারা বায়ু দূষণ করার জন্য এনডিই প্রকল্পকে সতর্ক করা হয় এবং নিয়মিতভাবে পানি ছিটানোসহ নির্মাণসামগ্রী ঢেঁকে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

 

তৎপ্রেক্ষিতে এনডিই প্রকল্প কর্তৃপক্ষ কর্তৃক রাস্তায় পানি ছিটানোর কার্যক্রম শুরু করেন এবং নির্মাণসামগ্রী ঢেঁকে রাখবেন ও নির্মাণসামগ্রী দ্বারা বায়ু দূষণ করবেন না মর্মে এনডিই প্রকল্প কর্তৃপক্ষ কর্তৃক মুচলেকা প্রদান করেন।

 

 

নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে, বলে জানান তিনি।  n.h/jc

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন