Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাসিক মেয়র আইভীর সঙ্গে রসিক মেয়র মোস্তফার সাক্ষাৎ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫০ পিএম

নাসিক মেয়র আইভীর সঙ্গে রসিক মেয়র মোস্তফার সাক্ষাৎ
Swapno



নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবার নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় তিনি সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

 

 

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি তার সহধর্মিনীকে সাথে নিয়ে নগরভবনে আসেন। এই সময় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী রংপুরের মেয়রকে নগরভবন ঘুরে দেখান। পরে তাদের নিয়ে মধ্যাহ্নভোজে বসেন। নগরভবনে উপস্থিাত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, পিএ টু মেয়র আবুল হোসেন প্রমুখ।

 

 

এরপরে বিকেলে রংপুরের মেয়র মোস্তাফিজার রহমান ও তার সহধর্মিনীকে নাসিকের দেওভোগে অবস্থিাত শেখ রাসেল নগর পার্ক ও বাবুরাইল খাল ঘুরিয়ে দেখান সেলিনা হায়াৎ আইভী। এই সময় মেয়র আইভীর উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেন রংপুরের মেয়র মোস্তাফিজার রহমান।

 

 

এই সময় উপস্থিাত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়া, মহানগর যুবলীগের সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতালিব, শরীফ হিরা প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন