Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ১৩ মাসে সড়কে ঝরল ১০৩ জনের প্রাণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৬ পিএম

নারায়ণগঞ্জে ১৩ মাসে সড়কে ঝরল ১০৩ জনের প্রাণ
Swapno

 

নারায়ণগঞ্জে স্থলপথ ভয়ংকর রূপ ধারণ করেছে। বিগত ১৩ মাসের তুলনায় বেড়েছে সড়কে প্রাণহানির সংখ্যা। অসাবধনতাবশত প্রতিদিনই ঝড়ছে অসংখ্য তাজা প্রাণ। এতে সড়ক পথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নারায়ণগঞ্জে বিগত ১৩ মাসের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিক সংবাদের তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনায় ১শ’ ৩ জনের মৃত্যু হয়েছে।

 

 

এর মধ্যে সবচেয়ে বেশী সড়ক দুর্ঘটনা হয়েছে সোনারগাঁয়ে। পরিসংখ্যাণ অনুযায়ী নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আড়াইহাজার উপজেলায় ২০জন, রূপগঞ্জ উপজেলায় ১৫জন, ফতুল্লা থানা এলাকায় ১২জন, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ১০ জন, বন্দর উপজেলায় ৮জন ও সদর থানা এলাকায় ৫জনের মৃত্যু হয়েছে।

 

 

তবে, দেশ ও দেশের বাহিরে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের ৬ জনের প্রাণহানি হয়েছে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকের দাপটে দুর্ঘটনায় লাগাম টানা যাচ্ছে না। এছাড়া রয়েছে সাধারণ মানুষের অসচেতনা। এর থেকে পরিত্রাণ পেতে হলে চালকদের ভালো প্রশিক্ষণ ও ট্রাফিক আইন মানতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

 

 

অন্যদিকে সচেতন মহলের অভিযোগ, নারায়ণগঞ্জে যারা গাড়ি চালায় তাদের কারোই কোন যথাযথ প্রশিক্ষণ নাই। সংশ্লিষ্ট আইন যেমন দুর্বল তেমনি নেই কোন প্রয়োগ। তাদের মতে সাধারণ মানুষ পরিবহন সিন্ডিকেট ও মাফিয়াদের কাছে জিম্মি।

 

 


নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহান সরকার বলেন, সড়ক দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ হলো চালকদের অসতর্কতা। ফিটনেস বিহীন গাড়ি ও অদক্ষতাও একটি কারণ। এর থেকে পরিত্রাণ পেতে হলে গাড়ির ড্রাইভারদের ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, সচেতন করতে হবে, ট্রাফিক আইন মানতে হবে। এছাড়া যাত্রী এবং পথচারীদেরও আরও সতর্ক এবং সচেতন থাকতে হবে।

 

 


যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহবায়ক রফিউর রাব্বি বলেন, আমাদের নারায়ণগঞ্জে যে গাড়ি চলে তার অধিকাংশ মেয়াদোত্তীর্ণ। যারা গাড়িগুলো চালায় তাদের যথাযথ কোন প্রশিক্ষণ নাই। তাছাড়া যে আইন আছে এটা অত্যন্ত দুর্বল আইন। তবে এই আইনেরও যথাযথ প্রয়োগ হয় না। পরিবহনের শ্রমিক-মালিকরা সরকার দ্বারা পরিচালিত।

 

 

যার ফলে এদের কোন ভাবেই আইনের আওতায় আনা যাচ্ছে না। নারায়ণগঞ্জে ফিটনেসবিহীন গাড়ি চলে। প্রশাসনের কোন নজরদারি নাই। মালিকদের সাথে আঁতাত করেই পরিবহনের অরাজকতা টিকিয়ে রেখেছে। মানুষ এই পরিবহন সিন্ডিকেট ও মাফিয়াদের কাছে জিম্মি হয়ে আছে। সরকারও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন