Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফতুল্লায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪২ পিএম

ফতুল্লায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
Swapno



ফতুল্লার কাশিপুরে ৩২ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় ১৬ বছর বয়সী নাদিম নামক এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ফতুল্লার কাশিপুর হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষনের শিকার মানসিক প্রতিবন্ধী ওই নারীর বাবা বাদী হয়ে রাতেই ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

 

মামলায় উল্লেখ্য করা হয়,বাদীর স্ত্রী তিন বছর পূর্বে মারা যায়। সে তার ছেলে, ছেলের বউ এবং মানসিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে একই বাসায় বসবাস করে আসছিলো। মেয়ে মানসিক প্রতিবন্ধী হওয়ায় বিয়ে হয়নি। প্রতিদিনের মতো সে সকাল আটটায় নিজ কর্মস্থলে চলে যায়। তার মেয়ে বাসায় নিজ রুমে একাই ছিলো।

 

 

দরজা খোলা পেয়ে বিকেল চারটার দিকে গ্রেফতারকৃত নাদিম ঘরের ভিতর প্রবেশ করে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। এমন সময় বাদী বাসায় এসে ঘটনা দেখতে পেয়ে চিৎকার করলে নাদিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়বাসীর সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

 

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন মোল্লা জানায়, মানসিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতারকৃত নাদিম। এ ঘটনায় মানসীক প্রতিবন্ধী ঐ নারীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করছে।   এন.হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন