Logo
Logo
×

বিশেষ সংবাদ

বিলম্বে চিন্তার ভাঁজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২ পিএম

বিলম্বে চিন্তার ভাঁজ
Swapno


# আবারও নতুন করে গণনা করা হবে ভোট


বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের নির্বাচন গত ২৭ জানুয়ারী শুক্রবার শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সারাদেশের ৯৩ হাজার ভোটারদের মধ্যে ৩২ হাজার নিয়ম মেনে এবার সদস্য হয়েছে । ২৫ সদস্যের কমিটিতে সম্পদীয় ১২ টি ও কার্যনিবাহী সদস্যের ১৩ টি পদে নির্বাচন হয়েছে।

 

 

আর এই সকল পদে মোট ৪৯ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে সভাপতি পদে কাওছার আহমেদ পলাশ (ট্রাক) ,তাজুল ইসলাম তালগাছ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

 

 

অন্যদিকে সাধারন সম্পাদক পদে মোশারফ হোসেন (টায়ার) আহমদ আলী (ঘোড়া) ও সাদেক আলী তুফান (হর্ণ) প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করে।তবে এর আগে  তাজুল ইসলাম সভাপতি ও আহমদ আলী সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন।

 

 

তবে ২৭ তারিখ এই বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের নির্বাচন দিনভর সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ হলেও রাত যতো বাড়তে থাকে পরিস্থিতে আস্তে আস্তে ঘোলাটা হওয়া শূরু করে। তবে সারারাত ভোট গননা শেষে সভাপতি পদের ফলাফল ছাড়া সকল পদের ফলাফল ঘোষনা করা হয়।

 

 

আর এই সভাপতির ফলাফল এখনো ঘোষনা না হওয়ায় বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি প্রার্থী কাওছার আহমেদ পলাশের নেতাকর্মীদের অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে এ কয়েকদিন।

 

 

তবে তখন ফলাফল ঘোষনা না হওয়াও নির্বাচন কমিশন ৫ ফেব্রুয়ারী পর্যন্ত সময় বেধে দেন তবে সেই তারিখও পাল্টে গেল বেশ কিছু জটিলতার কারনে । তবে এই সভাপতি প্রার্থীদের ভোট পূনরায় গননা করা হবে সেজন্য আরোও কিছুদিন সময় বাড়লো হয়তো আগামী ১৫ ফেব্রুয়ারী জানা যাবে কে হাসবে শেষ হাসি।

 

আর কাওছার আহমেদ পলাশের অনুশারীরা নেতার বিজয়ের প্রহর গুনছে। তবে এ বিষয়ে কাওছার  আহমেদ পলাশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান ,আমাদের নেতা কাওছার আহমেদ পলাশ ভাই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে ২২ ভোটে বেশি পেয়ে জয়যুক্ত হয়েছে ।

 

 

কিছু কুচক্রী মহল ফলাফলকে পাল্টানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ।তবে আমরা মনে করি এই সকল ষড়যন্ত্র অবসান ঘটিয়ে আমাদের নেতা কাওছার আহমেদ পলাশ ভাই বিজয় লাভ করবে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন